হোম > বিশ্ব

সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি কূটনৈতিক সমাধানেও আগ্রহী ইরান: আরাগচি

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় থাকার পাশাপাশি কূটনৈতিক সমাধানের পথেও ইরান আগ্রহী বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বুধবার বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি। আরাগচি জানান, আঞ্চলিক উত্তেজনা কমানো ও পরিস্থিতি শান্ত করতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরান সংলাপ শুরু করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আরাগচির বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, আমাদের নীতিতে অটল থেকে এবং ইরানি জনগণের অবিচ্ছেদ্য অধিকার রক্ষায় দৃঢ় অবস্থান বজায় রেখে আমরা অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে এবং প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও শান্তিপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাই।

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালিতে নৌ চলাচল নিয়ে আলোচনার জন্য ওমানে ইরান, ইরাক এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) পাঁচটি দেশের কর্মকর্তাদের বৈঠকে বসার কথা ছিল।

তবে জিসিসির একমাত্র দেশ হিসেবে বাহরাইন বৈঠকটির বিরোধিতা করায় তা স্থগিত করা হয়। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি জানান, ঐকমত্যের স্বার্থে বৈঠকটি স্থগিত করা হয়েছে।

এদিকে চীন সফরে আরাগচির এ বক্তব্য এমন সময়ে এলো, যখন হরমুজ প্রণালির নিরাপত্তা ও আঞ্চলিক উত্তেজনা নিয়ে ইরান ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে।

এমএমআর

বসনিয়ার কসাই ম্লাদিচের বীরোচিত শেষকৃত্য, জাতিসংঘের উদ্বেগ

সৌদি আরবে হামলা হলেও মক্কা চুক্তি সক্রিয় হয়নি কেন

ইরানি দূতাবাসের কর্মকর্তাকে দেশ ছাড়ার নির্দেশ দিল সুইডেন

ইউরোপকে লাভরভের হুঁশিয়ারি, রাশিয়ায় হামলা হলে যুদ্ধ হবে সংক্ষিপ্ত

সুদানে স্বর্ণের খনি ধসে নিহত ৬৭

সৌদির তেল স্থাপনা ও বিমানঘাঁটিতে হামলার দাবি হুথিদের

জিন্নাহর সমাধিসৌধে বাংলায় খোদাই করা জন্ম ও মৃত্যুতারিখ

ইসরাইলকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করতে হবে: ব্রিটিশ ট্রেড ইউনিয়ন

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রে গোলাবারুদের ঘাটতি, পেন্টাগনের মহাপরিদর্শকের স্বীকারোক্তি

মক্কার নিরাপত্তায় সৌদির পাশে মালয়েশিয়া