হোম > বিশ্ব

হাইতিতে পদদলিত হয়ে ৩০ জনের মৃত্যু

আমার দেশ অনলাইন

হাইতির একটি ঐতিহাসিক দুর্গে পদদলিত হয়ে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। শনিবার এ ঘটনা ঘটে। আজ রোববার দেশটির সংস্কৃতি মন্ত্রী এমানুয়েল মেনার্ড একথা জানান।

মেনার্ড বলেন, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তবে ঠিক কতজন আহত হয়েছেন, তা নির্দিষ্ট করে বলেননি তিনি।

গভীর সমাবেদনা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী অ্যালিক্স দিদিয়ের ফিলস-অ্যামি বলেন, মিলো শহরের ওই স্থানে ‘অনেক তরুণ-তরুণীর উপস্থিতিতে একটি পর্যটন অনুষ্ঠানের সময়’ দুর্ঘটনাটি ঘটে।

তিনি জানান, এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সামাজিক মাধ্যমে প্রচারের পর দুর্গটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিপুলসংখ্যক শিক্ষার্থী ও দর্শনার্থী উপস্থিত হয়েছিল।

ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভের পর পরই হাইতিতে এ ঐতিহাসিক দুর্গটি নির্মাণ করা হয়েছিল। স্বাধীনতার পর বিপ্লবী নেতা হেনরি ক্রিস্টোফি এটি নির্মাণ করেন। বর্তমানে এটি দেশটির স্বাধীনতার প্রতীক এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান।

ভারতবিরোধী মনোভাব বাড়ছে যুক্তরাষ্ট্রে, উদ্বিগ্ন নয়াদিল্লি

সৌদির টাইফুন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি হুথিদের

‘যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে ইরাকের ক্ষতি ৬০ বিলিয়ন ডলার’

পার্সেলে ‘উপহারে’ বিপর্যস্ত ইনফ্লুয়েন্সার

‘তেরঙা মিছিল’ বন্ধে দীপকের কাছে দিল্লি পুলিশের নোটিস

যুদ্ধের পরিবেশগত ক্ষতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি: ইরানের প্রেসিডেন্ট

ইসরাইলের রাজনীতিকে উগ্রপন্থার দিকে ঠেলে দিয়েছেন নেতানিয়াহু

ককরোচদের বিক্ষোভ ঘিরে দিল্লিতে কঠোর নিরাপত্তা, মাঠে ২৫ হাজার পুলিশ

আইএমএফ-বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদের সভাপতি হচ্ছে পাকিস্তান

হিজবুল্লাহর বিস্ফোরক জব্দ ইস্যুতে লেবাননকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র