হোম > বিশ্ব

পশ্চিম তীর অধিগ্রহণ হবে ‘রেড লাইন’ অতিক্রমের শামিল

ইসরাইলকে ফরাসি প্রেসিডেন্টের হুঁশিয়ারি

আতিকুর রহমান নগরী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

ফিলিস্তিন রাষ্ট্রকে শক্তিশালী করতে আইনি, সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক বিষয়গুলো নিয়ে কাজ করতে একটি যৌথ কমিটি গঠন করবে ফিলিস্তিন ও ফ্রান্স। মঙ্গলবার প্যারিসে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সংবাদ সম্মেলনে একথা বলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি ইসরাইলকে সতর্ক করে বলেন, পশ্চিম তীর অধিগ্রহণ ‘রেড লাইন’ অতিক্রম করার শামিল হবে। খবর টিআরটি ওয়ার্ল্ডের

ফরাসি প্রেসিডেন্ট বলেন, ইসরাইল যদি পশ্চিম তীরকে আংশিক বা সম্পূর্ণভাবে সংযুক্ত করে, তাহলে ফ্রান্স তার ইউরোপীয় অংশীদারদের সঙ্গে নিয়ে কঠোর প্রতিক্রিয়া জানাবে।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট আব্বাস বলেন, তিনি সাংবিধানিক কমিটি দ্রুত প্রতিষ্ঠার বিষয়ে একমত।

ম্যাক্রোঁ ইসরাইলকে সতর্ক করে বলেন, পশ্চিম তীর অধিগ্রহণের যেকোনো প্রচেষ্টা হবে ‘রেড লাইন’ অতিক্রম করার শামিল।

তিনি আরো বলেন, ফ্রান্স দ্বি-রাষ্ট্রীয় সমাধানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি স্থাপন সম্প্রসারণের নিন্দা জানিয়ে তিনি বলেন, ইসরাইলের এ ধরণের কর্মকাণ্ড অধিকৃত পশ্চিম তীরের স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন।

গাজায় নিরবচ্ছিন্ন ত্রাণ সরবরাহ নিশ্চিতের আহ্বান জানান তিনি।

আরএ

ইরান যুদ্ধে ছয় মাসে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৮ বিলিয়ন ডলার

সিঙ্গাপুরে সুসজ্জিত মসজিদ ৭২, পূর্ণাঙ্গ মাদ্রাসা ৬

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসে প্রস্তাব পাস

তেলের জন্য সৌদির বিকল্প উৎস খুঁজছে ইউরোপের ক্রেতারা

মক্কা-মদিনায় হুথিদের হামলার নিন্দা ওআইসির

মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি বিদ্রোহীরা

চীনের রপ্তানিনির্ভর মডেলের বিরুদ্ধে বাড়ছে প্রতিরোধ

একদিনে যুক্তরাষ্ট্রের ৩ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

ইসরাইলকে ২৮০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

সৌদি আরব ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র