হোম > বিশ্ব

কম্বোডিয়ায় সাড়ে পাঁচ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত

সীমান্তে সংঘর্ষ

আতিকুর রহমান নগরী

১৫ ডিসেম্বর কম্বোডিয়ার সিয়েম রিপ প্রদেশে বিমান হামলার পর বাসিন্দারা সরে যাচ্ছেন। ছবি: এএফপি

থাইল্যান্ডের সঙ্গে সীমান্তে টানা দুই সপ্তাহের প্রাণঘাতী সংঘর্ষের কারণে কম্বোডিয়ায় সাড়ে পাঁচ লাখের বেশি মানুষ ঘরছাড়া হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার নমপেন থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, “বর্তমানে নারী ও শিশুসহ পাঁচ লাখের বেশি কম্বোডিয়ান নাগরিক চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। গোলাবর্ষণ, রকেট হামলা এবং থাইল্যান্ডের এফ-১৬ যুদ্ধবিমানের আকাশপথে হামলা থেকে বাঁচতে তাদের বাড়িঘর ও স্কুল ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হয়েছে।”

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ৫ লাখ ১৮ হাজার ৬১১ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে থাইল্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, পুনরায় শুরু হওয়া সীমান্ত সংঘাতের কারণে দেশটিতেও প্রায় চার লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

সূত্র: এএফপি

এসআর

লেবানন সীমান্তের কাছে বোমা বিস্ফোরণে এক ইসরাইলি নিহত

সৌদিতে হুথিদের হামলা, দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম

পুলিশের বাধা পেরিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছেছে রাহুল-প্রিয়াঙ্কার মিছিল

দিল্লিতে বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে আটক ১২ সাংবাদিক

পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধীসহ বিরোধী জোটের ৮ শীর্ষ নেতার মামলা

রাহুল-প্রিয়াঙ্কাদের মিছিল আটকে দিল পুলিশ

সৌদিতে হুথি হামলা অব্যাহত, রিয়াদে জ্বালানি সম্মেলন থেকে বেরিয়ে যাচ্ছে বড় বড় তেল কোম্পানি

কোরিয়া থেকে ইরান, ৮১ বছরে কোনো যুদ্ধে কেন জেতেনি যুক্তরাষ্ট্র

ম্যাক্রোইকোনমিক স্থায়িত্ব নিয়ে যুগান্তকারী গবেষণা, অর্থনীতিতে নোবেল দুই মার্কিন বিজ্ঞানীর