হোম > বিশ্ব

উত্তর আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: জিও নিউজ।

পাকিস্তান নৌবাহিনী উত্তর আরব সাগরে অনুষ্ঠিত এক সামরিক মহড়ার সময় ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। আধুনিক নৌযুদ্ধের পরিবর্তনশীল চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রচলিত ও মানববিহীন সক্ষমতার কার্যকর প্রদর্শন করা হয়েছে বলে শনিবার এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)।
পাকিস্তান ভিত্তিক সংবাদমাধ্যশ জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, উত্তর আরব সাগরে অনুষ্ঠিত এই মহড়া প্রত্যক্ষ করেন কমান্ডার পাকিস্তান ফ্লিট। মহড়ার অংশ হিসেবে আধুনিক উল্লম্ব উৎক্ষেপণ ব্যবস্থা থেকে দীর্ঘপাল্লার এলওয়াই-৮০(ঘ) ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের লাইভ ফায়ারিং সফলভাবে সম্পন্ন করা হয়। এর মাধ্যমে পাকিস্তান নৌবাহিনীর আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা যাচাই করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, এলওয়াই-৮০(ঘ) ক্ষেপণাস্ত্রটি আকাশে নির্ধারিত একটি লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনে তা ধ্বংস করে। একই মহড়ায় লয়টারিং মিউনিশন ব্যবহার করে ভূপৃষ্ঠের লক্ষ্যবস্তুতেও সফল হামলা চালানো হয়, যা নৌবাহিনীর নির্ভুল আঘাত হানার সক্ষমতার প্রমাণ।

আইএসপিআর আরও জানায়, এই পরীক্ষায় উচ্চমাত্রার কৌশলগত চালচলন, নির্ভুল নেভিগেশন এবং প্রতিকূল আবহাওয়ায় কার্যকরভাবে কাজ করার সক্ষমতা স্পষ্টভাবে প্রদর্শিত হয়েছে।

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

সৌদির কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র