হোম > বিশ্ব

স্পেনে বারে ভয়াবহ বিস্ফোরণে আহত ২১

আতিকুর রহমান নগরী

ছবি: ডয়েচে ভ্যালে

স্পেনের রাজধানী মাদ্রিদের একটি বারে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ২১ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় শনিবার দুপুর ৩টার দিকে মিস তেসোরোস বারে এ হামলা হয়। খবর ডয়েভে ভ্যালের।

মাদ্রিদের ভ্যালেকাস এলাকায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণে বারের ছাদ আংশিক ধসে গেছে। বাইরের রাস্তায় কাঁচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দমকল বাহিনী ধ্বংসস্তূপ পরিষ্কার করেন।

ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত তিনজনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এখনো পর্যন্ত বিস্ফোরণের সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার লিক হওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

হঠাৎ বিস্ফোরণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রচণ্ড শব্দে চারপাশ কেঁপে ওঠে। ঘটনার পর বার ও আশপাশের এলাকা ঘিরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

আরএ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

অস্ট্রেলিয়ার স্টেট পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত মাসুদ খলিলের প্রার্থিতা ঘোষণা

অভিবাসীদের ঢলে ঠাঁই নেই সেউতায়, রাস্তায় থাকা মানুষদের জন্য তাঁবু বানাচ্ছে স্পেন

পৃথিবীর যুদ্ধ চাঁদেও ছড়িয়ে পড়তে পারে, চীনা মহাকাশ বিজ্ঞানীদের সতর্কবার্তা

অতিথির বর্ণনায় উঠে এলো ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলার ভয়াবহতা

মুসলিমদের কি ধর্মীয় স্বাধীনতা নেই—ভারতে মসজিদ ধ্বংসের তীব্র নিন্দা ওয়াইসির

ভারতের ৯ হিমবাহ হ্রদকে ‘পানির বোমা’ বলছেন গবেষকরা, বড় বন্যার আশঙ্কা

নেপাল-তিব্বতে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৩৭৫, নিখোঁজ ৫৫৩১

ভারতের টাটাকে কেনিয়া ত্যাগের নির্দেশ প্রেসিডেন্টের

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কর্মকাণ্ড সুস্পষ্ট যুদ্ধাপরাধ: এজেই