হোম > বিশ্ব

বিবিসির বিরুদ্ধে মামলা করার অধিকার আমার আছে: ট্রাম্প

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প বলেছেন, বিবিসির ‘প্যানোরামা প্রামাণ্যচিত্রে’ যেভাবে তার বক্তব্য সম্পাদনা করা হয়েছে তার জন্য ব্রিটিশ এই সংবাদমাধ্যমটির বিরুদ্ধে মামলা করার অধিকার তার আছে। ফক্স নিউজকে দেয়া সাক্ষাতকারে তিনি একথা বলেন। খবর বিবিসির।

ট্রাম্প বলেন, ২০২১ সালের ৬ জানুয়ারি দেয়া তার বক্তব্য ‘বিকৃত’ করা হয়েছে এবং তারা দর্শকদের সঙ্গে ‘প্রতারণা’ করেছে।

এর আগে ট্রাম্পের আইনজীবীরা বিবিসিকে চিঠি পাঠিয়ে জানিয়েছিলেন, যদি বিবিসি প্রমাণ্যচিত্রের ওই অংশ প্রত্যাহার না করে, আনুষ্ঠানিকভাবে ক্ষমা না চায় এবং ক্ষতিপূরণ না দেয়, তবে তিনি এক বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করবেন। এরপর এই প্রথমবারের মতো এ বিষয়ে প্রকাশ্যে কথা বললেন ট্রাম্প।

বিবিসির চেয়ারম্যান সামির শাহ অবশ্য এরইমধ্যে ত্রুটির জন্য ক্ষমা চেয়েছেন।

তিনি বিবিসির বিরুদ্ধে মামলা করবেন কিনা, এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় আমাকে মামলা করতে হবে, কারণ তারা জনসাধারণের সঙ্গে প্রতারণা করেছে এবং তারা তা স্বীকার করেছে।’

এর আগে রোববার ট্রাম্পের আইনজীবীদের পাঠানো চিঠি হাতে পায় বিবিসি। বিবিসি জানিয়েছে, তারা যথাসময়ে এ বিষয়ে প্রতিক্রিয়া জানাবে।

আরএ

ইরান সেনাদের বড় অংশকে বেতন দিতে পারছে না: ট্রাম্প

চার বছর পর গম রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ভারত

শিক্ষার্থীদের বিক্ষোভে আবারো উত্তাল ভারত

হিজাব পরা ইসলামে অপরিহার্য আচার নয়: ভারতের হাইকোর্ট

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাড়লে ‘প্রয়োজনীয় পদক্ষেপের’ হুঁশিয়ারি চীনের

হঠাৎ মস্কোতে মার্কিন সামরিক বিমানের অবতরণ ঘিরে রহস্য, নীরব ক্রেমলিন

যুক্তরাষ্ট্র-ইরান সংকট সমাধানে নিষেধাজ্ঞা নয়, আলোচনাই একমাত্র পথ: কাতার

ভারতে মুসলিমসহ বিভিন্ন সম্প্রদায়ের ওপর নির্যাতন নিয়ে জাতিসংঘের উদ্বেগ

কলকাতায় ‘বঙ্গসেনা’র মিছিল, বাংলাদেশ ভাগ করার ডাক

বিদ্রোহীদের ছেড়ে ফের মমতার শিবিরে কাসেম সিদ্দিকী