হোম > বিশ্ব

নিজেদের অধিকারের বিষয়ে কোনো আপস নয়: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আমার দেশ অনলাইন

ছবি: আল আরাবিয়া

পরমাণু কর্মসূচি ও অন্যান্য বিষয়ে আলোচনায় পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি এ আহ্বান জানান। আলোচনা শুরুর আগে তিনি ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন। খবর আল আরাবিয়ার।

আরাগচি তার পোস্টে লেখেন, ‘ইরান খোলা মনে এবং গত বছরের স্মৃতি নিয়ে আলোচনায় প্রবেশ করছে। আমরা সৎ বিশ্বাস নিয়ে বৈঠকে যোগ দিচ্ছি। তবে নিজেদের অধিকারের প্রতি আমাদের অবস্থান অনড়।’

তিনি আরো লেখেন, ‘প্রতিশ্রুতিগুলোকে সম্মান করা প্রয়োজন। সমান অবস্থান, পারস্পরিক শ্রদ্ধা এবং পারস্পরিক স্বার্থ বাগাড়ম্বর নয়— এগুলো আবশ্যক এবং টেকসই চুক্তির স্তম্ভ।’

ইরানের শীর্ষ কূটনীতিক আব্বাস আরাগচি ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদির সঙ্গে সাক্ষাৎ করেছেন। ইরানের বার্তা সংস্থা মেহের জানায়, ‘তারা দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেছেন।’

শুক্রবার ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনা হওয়ার কথা রয়েছে। ওয়াশিংটন ইরানের পারমাণবিক কর্মসূচি ও অন্যান্য বিষয়ে কূটনৈতিক অগ্রগতির কোনো সম্ভাবনা আছে কি না, তা সে বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করছে, তবে সামরিক পদক্ষেপের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না।

আরএ

তুরস্ক-কাতারের দ্বিপক্ষীয় বাণিজ্য বেড়েছে ৫৩ গুণ

ইমরান খানের চিকিৎসায় বিশেষ সুবিধা, আইনের দৃষ্টিতে সমতা নিয়ে বিতর্ক

নতুন দ্বীপ বানাচ্ছে সিঙ্গাপুর, ভবিষ্যৎ শিল্পায়নে শক্তিশালী পরিকল্পনা

ইরানের সঙ্গে সম্পর্ক, চার ভারতীয় কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

পশ্চিম তীরে ইসরাইলি বসতি সম্প্রসারণ বন্ধের আহ্বান সিঙ্গাপুরের

ইরানের সঙ্গে সম্পর্ক, সিঙ্গাপুরের কোম্পানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানের শীর্ষ পাঁচ কমান্ডারের অবস্থান জানালে এক কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র

জাপানে জনশূন্য হয়ে যাচ্ছে সমুদ্রসৈকত, কমছে পর্যটক

হরমুজে ২০ নাবিক ও বন্দরকর্মী নিহত: আইএমও

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা মনস্তাত্ত্বিক যুদ্ধ