হোম > বিশ্ব

মধ্যবর্তী নির্বাচনে জিতলে প্রত্যেক নাগরিক পাবেন ৫ হাজার ডলার: ট্রাম্প

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নভেম্বরে কংগ্রেসের উভয় কক্ষে রিপাবলিকানরা নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশের প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়া হবে। তিনি এ অর্থকে ‘ট্রাম্প ডিভিডেন্ড’ হিসেবে উল্লেখ করেন।

ডালাসে রিপাবলিকানদের এক সমাবেশে ট্রাম্প সমর্থকদের বলেন, ‘রিপাবলিকানরা জিতলে আপনারাও আমাদের সাথে জিতবেন এবং পাঁচ হাজার ডলার পাবেন।’

তবে এই প্রতিশ্রুতি বাস্তবায়নে অন্তত এক ট্রিলিয়ন ডলার প্রয়োজন হতে পারে। অর্থের উৎস সম্পর্কে ট্রাম্প বিস্তারিত কিছু জানাননি।

তিনি বলেন, ‘আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা এমনভাবে ভাবুন যেন আমি নিজেই নির্বাচনে প্রার্থী হয়েছি।’

সাম্প্রতিক জনমত জরিপগুলোতে দেখা গেছে যে ট্রাম্পের জনপ্রিয়তা ৩০ শতাংশের কোঠার নিচের দিকে রয়েছে; দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ইরানের বিরুদ্ধে তার শুরু করা যুদ্ধের কারণে ভোটারদের মধ্যে ক্ষোভ বাড়ছে।

ভাষণে ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধের পক্ষেও সাফাই দেন। তিনি দাবি করেন, ‘ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি—হয়তো দুই বা তিন সপ্তাহের দূরত্বে—পৌঁছে গিয়েছিল। এ কারণেই সংঘাতে জড়ানো প্রয়োজন হয়েছে।’

ট্রাম্প আরো বলেন, যুদ্ধ শেষ হলে তেলের দাম কমবে এবং খাদ্যসহ বিভিন্ন পণ্যের দামও দ্রুত কমছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নাম নিজের নামে করার ইঙ্গিতও দেন তিনি।

এছাড়া মার্কিন বাণিজ্য অংশীদারদের ওপর আরোপ করা ব্যাপক শুল্কের পক্ষেও অবস্থান পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। অর্থনৈতিক অস্থিরতা তৈরি হলেও দীর্ঘমেয়াদে এর সুফল মিলবে বলে দাবি করেন তিনি।

সূত্র: এনডিটিভি

আরএ

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আসিয়ান শীর্ষ সম্মেলনে কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে

ট্রাম্প-পুতিন-শির বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে কী বার্তা দেবে

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর