হোম > বিশ্ব

রাজনীতিতে কোণঠাসা ট্রুডো, পদত্যাগ করতে পারেন আজ

আন্তর্জাতিক ডেস্ক

দীর্ঘদিন ধরেই দেশের রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।বিরোধীরা তো বটেই, দলের মধ্যে থেকেও উঠছে পদত্যাগের দাবি। এমন পরিস্থিতিতে পদত্যাগ করতে চলেছেন কানাডার এই প্রধানমন্ত্রী। তার পদত্যাগের ঘোষণা আসতে পারে আজ। খবর রয়টার্স।

কানাডার সংবাদমাধ্যম গ্লোব অ্যান্ড মেইলের প্রতিবেদনের বরাত দিয়ে রয়টার্স বলছে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবারের মধ্যে লিবারেল পার্টির নেতা হিসাবে পদত্যাগের কথা ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।

সূত্রের বরাতে গ্লোব অ্যান্ড মেইল জানিয়েছে, ট্রুডো কখন সরে দাঁড়ানোর ঘোষণা দেবেন তা নিশ্চিত নয়। আশা করা যাচ্ছে, বুধবার অনুষ্ঠিতব্য প্রধান একটি জাতীয় ককাস বৈঠকের আগেই পদত্যাগের ঘোষণা দেবেন তিনি।

গ্লোব অ্যান্ড মেইলের রিপোর্টে আরও বলা হয়েছে, ট্রুডো এখনই তার পদ ছেড়ে চলে যাবেন নাকি নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন তা এখনও স্পষ্ট নয়।

অরুণাচল সীমান্তে বিদ্রোহীদের হামলা, ভারতীয় সেনা নিহত

ভারতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্যকে গুলি করে হত্যা

ব্রেক্সিট ভালোর চেয়ে বেশি ক্ষতি করেছে: ব্রিটেনের প্রধানমন্ত্রী

পাকিস্তানের আকাশসীমায় বিমান চলাচলে নিষেধাজ্ঞা, বিপদে ভারত

ক্যালিফোর্নিয়ায় নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

বিদেশ ভ্রমণে সঙ্গে নগদ অর্থ নেওয়ায় বড় কড়াকড়ি পুতিনের

বাংলাদেশের বিমান আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান

২০০ বছরের ইতিহাসে প্রথম নারী বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে মার্কিন অঙ্গরাজ্য টেনেসি

ভারত-ইসরাইলের তৈরি অস্ত্রে নৃশংসতার শিকার গাজা-কাশ্মীর

গাজা অভিযানের সময় ইসরাইলকে অস্ত্রের যন্ত্রাংশ দিয়েছিল ভারত