হোম > বিশ্ব

সোমালিয়ায় খাদ্যসহায়তা বন্ধ করল যুক্তরাষ্ট্র

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

যুক্তরাষ্ট্র সোমালিয়ায় সমস্ত চলমান খাদ্যসহায়তা কর্মসূচি স্থগিত করেছে। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, সোমালিয়ার কর্মকর্তাদের খাদ্যসহায়তা চুরির খবর পাওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কর্মকর্তারা আরো বলেন, তারা “চুরির ব্যাপারে শূন্য সহনশীলতা নীতি” মেনে চলেন।

মার্কিন হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স, ফোরেন অ্যাসিস্ট্যান্স ও রিলিজিয়াস ফ্রিডম বিভাগের সহসচিব জানিয়েছেন, “সোমালিয়ার কর্মকর্তারা মার্কিন অর্থায়িত ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের একটি গোডাউন ধ্বংস করেছে এবং ৭৬ মেট্রিক টন খাদ্যসহায়তা চুরি করে দরিদ্র সোমালিয়ানদের খাদ্য গ্রহণের সুযোগ নষ্ট করেছে।”

মার্কিন কর্মকর্তারা বলেন, ভবিষ্যতে যেকোনো সহায়তা সোমালিয়ান ফেডারেল সরকারের “দায় স্বীকার ও সমাধানের” ওপর নির্ভর করবে। সোমালিয়ার কর্মকর্তারা এ সিদ্ধান্তের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি।

সূত্র: এএফপি

এসআর/এসআই

সংঘাত শুরুর পর হরমুজে ইরানের হামলা সর্বোচ্চ পর্যায়ে

গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি ড্রোন হামলায় ফিলিস্তিনি নিহত

পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে বিল আনা হবে: শুভেন্দু

ইরানের বিরুদ্ধে যুদ্ধকৌশলে ‘চরম ব্যর্থ’ যুক্তরাষ্ট্র: ইরান

নেপালের প্রধানমন্ত্রীর মন জয়ে ভারতের নানা কৌশল

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনায় পরিদর্শকদের ঢুকতে দেবে না ইরান

এনপিটি থেকে বেরিয়ে যাওয়া নিয়ে যা বলছে ইরান

‘মুসলিম-বিদ্বেষ গণহত্যাকে স্বাভাবিক করার হাতিয়ার’

ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে আড়াই বিলিয়ন ডলার উদ্ধার

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ১৪