হোম > বিশ্ব

ফিলিস্তিনি লেখককে বাদ দেওয়ায় অস্ট্রেলীয় লেখক উৎসব পরিচালকের পদত্যাগ

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ফিলিস্তিনি বংশোদ্ভূত এক অস্ট্রেলীয় লেখকের অংশগ্রহণ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে দেশটির অন্যতম শীর্ষ সাহিত্য উৎসবের পরিচালক পদত্যাগ করেছেন। সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

অ্যাডিলেড ফেস্টিভ্যালের বোর্ড ফিলিস্তিনি–অস্ট্রেলিয়ান লেখক রান্ডা আবদেল-ফাত্তাহর অংশগ্রহণ বাতিল করার পর মঙ্গলবার রাইটার্স উইকের পরিচালক লুইস অ্যাডলার তার পদ ছাড়েন। এ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নসহ বহু লেখক ও অতিথি উৎসবটি বয়কট করেছেন।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত প্রায় ১৮০ জন শিল্পী ও অংশগ্রহণকারী উৎসব থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন বলে জানিয়েছেন আয়োজকদের এক মুখপাত্র।

পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে লুইস অ্যাডলার বলেন, ইসরাইলপন্থি লবিগুলোর ‘চরম ও দমনমূলক চাপের’ ফলেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক খোলা চিঠিতে তিনি লেখেন, শিল্পকলাকে এখন ‘অনিরাপদ’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে এবং শিল্পীদের সমাজের জন্য হুমকি হিসেবে উপস্থাপন করা হচ্ছে।

অ্যাডলার আরও বলেন, বারবার ‘নিরাপত্তা’র অজুহাত তোলা আসলে ভিন্নমত দমনের কৌশল। তার অভিযোগ, এই যুক্তি শুধু একজন ফিলিস্তিনি আমন্ত্রিত লেখকের ক্ষেত্রেই প্রয়োগ করা হয়েছে।

গত সপ্তাহে উৎসব কর্তৃপক্ষ রান্ডা আবদেল-ফাত্তাহকে জানায় যে, তারা তার অংশগ্রহণ নিয়ে আর এগোতে চায় না। এরপর থেকেই আন্তর্জাতিকভাবে পরিচিত এই সাহিত্য আয়োজন বিতর্কের মুখে পড়ে।

অ্যাডলার জানান, বোর্ড তার প্রবল আপত্তি উপেক্ষা করে এই সিদ্ধান্ত নেয়। এর আগে আবদেল-ফাত্তাহর কিছু রাজনৈতিক মন্তব্য নিয়ে সমালোচনা হয়েছিল। বিশেষ করে ২০২৪ সালের অক্টোবরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি ইসরাইলবিরোধী কড়া ভাষা ব্যবহার করেন।

উৎসব বোর্ড দাবি করেছে, গত ১৪ ডিসেম্বর বন্ডি বিচে একটি ইহুদি উৎসবে গুলিবর্ষণের ঘটনায় ১৫ জন নিহত হওয়ার প্রেক্ষাপটে তারা গভীরভাবে উদ্বিগ্ন ছিল এবং আবদেল-ফাত্তাহকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হালকাভাবে নেওয়া হয়নি।

তবে আবদেল-ফাত্তাহ এই সিদ্ধান্তকে ‘স্পষ্ট ও নির্লজ্জ ফিলিস্তিনবিরোধী বর্ণবাদ’ বলে আখ্যা দেন। এক বিবৃতিতে তিনি বলেন, বন্ডির সহিংস ঘটনার সঙ্গে তাকে জড়িয়ে দেওয়ার চেষ্টা ‘ঘৃণ্য ও ভিত্তিহীন’।

এসআরিএসআই

সাইপ্রাসে ড্রোন হামলার পর সামরিক উপস্থিতি বাড়াচ্ছে ইউরোপ

হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে, দাবি বিপ্লবী গার্ডের

ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে সরকারের পাশে ইরানের জনগণ

কাতারে ‘উচ্চ’ সতর্কতা জারি

আরব দেশগুলোকে যুদ্ধে টানছে যুক্তরাষ্ট্র–ইসরাইল: রাশিয়া

তুরস্কের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ অস্বীকার করল ইরান

ইরানের ৭৫ ক্ষেপণাস্ত্র ও ১২৩ ড্রোন ধ্বংসের দাবি বাহরাইনের

বাহরাইনের মানামায় বিস্ফোরণ

দোহায় একাধিক বিস্ফোরণ, ক্ষেপণাস্ত্র প্রতিহত করছে কাতার

এবার আজারবাইজানে হামলার অভিযোগ ইরানের বিরুদ্ধে