হোম > বিশ্ব

হরমুজে মার্কিন ড্রোন ধ্বংস করল ইরান

আমার দেশ অনলাইন

ছবি: মেহের

হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ ড্রোন ধ্বংস করেছে ইরান। সোমবার ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এ কথা জানায় ।

এক বিবৃতিতে আইআরজিসি জানায়, দেশটির সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় তাদের নতুন ও অত্যাধুনিক অ্যারোস্পেস এয়ার ডিফেন্স সিস্টেম হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের একটি উন্নত এমকিউ-১ ড্রোনকে শনাক্ত ও ধ্বংস করেছে।

তবে ড্রোনটির মিশন বা উৎস সম্পর্কে তাৎক্ষণিকভাবে আর কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। কৌশলগত এই জলপথ ও এর আশপাশের এলাকায় যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমানের বিরুদ্ধে ইরানের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই এই ড্রোনটি ধ্বংস করা হলো।

সূত্র: বার্তা সংস্থা মেহের

আরএ

জ্বালানি সরবরাহকে ডিজিটাল ব্যবস্থার আওতায় আনছে সিরিয়া

ইয়েমেন সংকটে জড়িত থাকার কথা অস্বীকার ইরানের

উপসাগরীয় দেশগুলোকে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান সৌদি-আমিরাতের

যুক্তরাষ্ট্রের একমেরু বিশ্বব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে বিশ্ব: ইরান

ঘুরে দাঁড়াচ্ছে সিরিয়ার বিমান চলাচল, নতুন রুট ও বিমানবন্দর প্রকল্পে অগ্রগতি

গ্রিস উপকূলে নৌকাডুবি, ২৫ অভিবাসী নিখোঁজ

সমন্বিত অস্ত্র নিয়ন্ত্রণব্যবস্থার সক্ষমতা পরীক্ষা করল উত্তর কোরিয়া

জ্বালানির মূল্যবৃদ্ধির জেরে সিরিয়াজুড়ে বিক্ষোভ

এআই না জানলে পিছিয়ে পড়বে মুসলিমরা: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ইয়েমেনে এক দিনে ৫৮ বার বিমান অভিযান চালিয়েছে সৌদি