হোম > বিশ্ব

দিল্লিতে মসজিদসংলগ্ন স্থাপনা উচ্ছেদ, ব্যাপক সংঘর্ষ

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ভারতের দিল্লির রামলিলা ময়দান এলাকায় একটি মসজিদ ও কবরস্থানসংলগ্ন স্থাপনা উচ্ছেদ করার সময় ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এসব স্থাপনা অবৈধ হওয়ায় বুধবার (৭ জানুয়ারি) ভোরে উচ্ছেদ অভিযান চালানো হয়। তবে মসজিদের ব্যবস্থাপনা কমিটি দাবি করেছে, উচ্ছেদকৃত স্থাপনাগুলো অবৈধ নয়।

দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়, তুর্কমান গেটের ফয়েজ-ই-ইলাহি মসজিদের আশপাশে ৩০০ কর্মীর সহায়তায় এবং ১৭টি বুলডোজার ব্যবহার করে দিল্লি পৌর কর্পোরেশন (এমসিডি) উচ্ছেদ অভিযান চালায়। অভিযানের সময় পুলিশ ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ হয়, এতে ৫ পুলিশ আহত হন।

দিল্লি পুলিশ জানায়, এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে পুরো এলাকা ৯টি জোনে ভাগ করা হয় এবং সংবেদনশীল পয়েন্টগুলোতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়। তারা বলেছে, অভিযানের সময় কিছু দুষ্কৃতকারী ইট-পাটকেল নিক্ষেপ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, কিন্তু পুলিশ ‘পরিমিত ও ন্যূনতম বলপ্রয়োগ’ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উচ্ছেদ অভিযানের আগে প্রশাসন আমান কমিটি ও স্থানীয় অংশীজনদের সঙ্গে একাধিক সমন্বয় সভা করে এবং সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়। সেন্ট্রাল রেঞ্জের যুগ্ম পুলিশ কমিশনার মধুর ভার্মা জানিয়েছেন, সংযত ও নিয়ন্ত্রিত পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়েছে।

মসজিদের ব্যবস্থাপনা কমিটি আদালতে এমসিডির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করেছে। তারা জানায়, রামলিলা ময়দানে অবস্থিত মসজিদ ও কবরস্থানসংলগ্ন জমি থেকে কথিত অবৈধ স্থাপনা সরানোর এই সিদ্ধান্ত তারা মানতে পারছে না।

এর আগে, গত নভেম্বর মাসে হাইকোর্ট তুর্কমান গেটসংলগ্ন রামলিলা গ্রাউন্ড এলাকায় প্রায় ৩৮ হাজার ৯৪০ বর্গফুট অবৈধ দখল তিন মাসের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশনার ভিত্তিতে এমসিডি ও দিল্লি পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ‘ছোটখাটো বিষয়’: ট্রাম্প

আরো এক হামাস কমান্ডারকে হত্যা করল ইসরাইল

খারগ দ্বীপে ইরানি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

গাজায় যা ঘটছে তা ভয়াবহ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ভারি বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ভেতরে পানি, ফ্লাইট চলাচল ব্যাহত

ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন কুশনার উইটকফকে

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন

শান্তিচুক্তির পরও থামেনি টাইগ্রের লড়াই, পুরোনো শত্রুদের নতুন জোট

শত্রুপক্ষের ৩৭০ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান