হোম > বিশ্ব

১ কোটি ৭৫ লাখ ইনস্টাগ্রাম ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামের প্রায় ১ কোটি ৭৫ লাখ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে ফাঁস ও শেয়ার করা হয়েছে। সাইবার নিরাপত্তা সংস্থা ম্যালওয়্যারবাইটস জানিয়েছে, ফাঁস হওয়া ডেটাসেটে ব্যবহারকারীর নাম, পূর্ণ নাম, ই-মেইল ঠিকানা, ফোন নম্বর, আংশিক প্রকৃত ঠিকানা এবং অন্যান্য যোগাযোগের তথ্য রয়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

এর ফলে ব্যবহারকারীর গোপনীয়তা ও প্ল্যাটফর্ম সুরক্ষা নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। ম্যালওয়্যারবাইটস জানায়, ফাঁস হওয়া তথ্যের মধ্যে কোনো পাসওয়ার্ড না থাকলেও এই তথ্যগুলো ব্যবহার করে পরিচয় চুরি বা আর্থিক জালিয়াতির মতো অপরাধ ঘটানো সম্ভব।

‘সলোনিক’ ছদ্মনামের এক হ্যাকার গত সপ্তাহে ডার্ক ওয়েবের একটি ফোরামে এই ১ কোটি ৭৫ লাখ তথ্য বিনা মূল্যে উন্মুক্ত করে দেন। এর পর থেকেই বিশ্বের বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীরা হঠাৎ করে অসংখ্য ‘পাসওয়ার্ড রিসেট’ ইমেইল পাওয়ার অভিযোগ করছেন। সাইবার নিরাপত্তা বিশ্লেষকেরা ধারণা করছেন, হ্যাকাররা ফাঁস হওয়া ই-মেইলগুলো ব্যবহার করে ব্যবহারকারীদের অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশের চেষ্টা চালাচ্ছে।

ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা অবশ্য তাদের সিস্টেমে সরাসরি কোনো হ্যাকিং বা অনুপ্রবেশের দাবি অস্বীকার করেছে। মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, পাসওয়ার্ড রিসেট ইমেইল আসার ঘটনাটি একটি কারিগরি সমস্যার কারণে ঘটেছে। তারা জানায়, ব্যবহারকারীদের অ্যাকাউন্ট এখনো সুরক্ষিত আছে।

এসআই

ইরান প্রসঙ্গে হোয়াইট হাউসে যা যা বললেন ট্রাম্প

ট্রাম্পের ‘সব উড়িয়ে দেব’ হুমকির পর রাতভর শান্তি প্রচেষ্টায় মরিয়া ভ্যান্স

ইরানের কুদস ফোর্সের শীর্ষ নেতাকে হত্যার দাবি ইসরাইলের

লেবাননে ভুল লক্ষ্যবস্তুতে ইসরাইলের হামলা, বিরোধী নেতা ও স্ত্রী নিহত

একই বিমানে মরিশাস যাচ্ছেন ভারত-বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের সর্বশেষ দফার হামলায় ইসরাইলের ২৮ স্থানে ক্ষয়ক্ষতি

সংঘাত থামাতে পাকিস্তানের প্রস্তাব, যুক্তরাষ্ট্র-ইরানের হাতে কী আছে

আইএইএ-র নিষ্ক্রিয়তা পারমাণবিক স্থাপনায় হামলাকে উসকে দিচ্ছে: ইরান

ইরানি বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার সমালোচনায় মার্কিন কংগ্রেসম্যান

ইরানের হামলার পর হাইফায় ধ্বংসস্তূপ থেকে ৪ লাশ উদ্ধার