হোম > বিশ্ব

যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ গাজায় ইসরাইলি হামলা, দুই শিশু নিহত

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহীত।

দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বাঞ্চল বানি সুহেলা শহরে ইসরাইলি ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। স্থানীয় চিকিৎসক ও প্রত্যক্ষদর্শীরা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল-জাজিরায়।

প্রতিবেদনে জানা যায়, শনিবার সকালে আল-ফারাবি স্কুলের কাছে বেসামরিক নাগরিকদের ওপর ড্রোন হামলা চালানো হলে দুই ভাই—জুমা এবং ফাদি তামের আবু আসি—গুরুতর আহত হন। পরে গুরুতর অবস্থায় তাদের খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

সূত্র জানায়, হামলার স্থানটি ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির অংশ হিসেবে নির্ধারিত ইসরাইলি বাহিনীর পুনর্গঠিত সীমান্তের (হলুদ রেখা) বাইরে ছিল।

এর আগে একই দিনে ইসরাইলের সামরিক বাহিনী গাজার বিভিন্ন স্থানে স্থল, নৌ ও বিমান হামলা চালিয়েছে। আল-কারারা শহরে ইসরাইলের কামান ও বিমান হামলায় তিন ফিলিস্তিনি আহত হন। এর সঙ্গে তুফাহ ও রাফাহ অঞ্চলেও বিমান হামলা চালিয়েছে ইসরাইল।

প্রসঙ্গত, ১০ অক্টোবরের যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘন করেছে ইসরাইল। তাই ইসরাইলকে এই চুক্তি মেনে চলতে, আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছে হামাস।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি হামলায় গাজায় প্রায় ৭০,০০০ মানুষ নিহত হয়েছে—যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছে ১,৭০,০০০-এর বেশি মানুষ।

ইরানি হামলার নিন্দা জানালো আরব লীগ

নতি স্বীকার নয়, যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

ইরানের পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার দাবি ট্রাম্পের

চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প

যুদ্ধের প্রভাব মোকাবিলায় আফ্রিকার সঙ্গে কাজ করতে চায় চীন

হরমুজ প্রণালি বন্ধ থাকলে পরিণাম হবে ভয়াবহ: ইইউ

বিশ্বমঞ্চে ভারতকে যেভাবে ধরাশায়ী করছে পাকিস্তান

মোদিকে ‘সন্ত্রাসী’ বললেন কংগ্রেস সভাপতি

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে আলোচনায় পাকিস্তানের ভূমিকাকে ‘পূর্ণ সমর্থন’ জানাল চীন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনার খবরে বিশ্ববাজারে কমল তেলের দাম