হোম > বিশ্ব

ইসরাইলের তৈরি ভারতের ২৫ ড্রোন ভূপাতিত করলো পাকিস্তান

স্টাফ রিপোর্টার

ভারতের পাঠানো ২৫টি ইসরাইলি হারপ ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। বৃহস্পতিবার দেশটির ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, পাকিস্তানের সশস্ত্র বাহিনী তাদের সফট-কিল (প্রযুক্তিগত) এবং হার্ড-কিল (অস্ত্র ব্যবহার) দক্ষতা সম্পূর্ণরূপে ব্যবহার করে ভারত কর্তৃক পাঠানো ২৫টি ইসরাইলের তৈরি হারপ ড্রোন গুলি করে নামিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ৬ মে পাকিস্তানের পাল্টা বিমান হামলায় ভারতের পাঁচটি আধুনিক যুদ্ধবিমান, একাধিক ড্রোন ধ্বংস এবং সেনা হতাহতের ঘটনায় ভারত “ভীত ও আতঙ্কিত হয়ে” এসব ড্রোন হামলার আশ্রয় নেয়।

এদিকে চলমান পাকিস্তান-ভারত উত্তেজনার মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে ফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ভারতের বিমান হামলায় নিহতদের জন্য তুরস্কের প্রার্থনার প্রশংসা করেন শেহবাজ। এই সংকটময় সময়ে পাকিস্তানের পাশে দাঁড়ানোর জন্য তিনি এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন।

ডব্লিউএ

হিন্দু ভোটারদের একচেটিয়া সমর্থন বিজেপিকে

ইরান যুদ্ধ নিয়ে শান্তি আলোচনায় ওয়াশিংটনে কাতারের প্রধানমন্ত্রী

পশ্চিমবঙ্গে মসজিদে ঢুকে ভাঙচুর, ছিঁড়ে ফেলা হলো কুরআন

লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১১, বাড়ছে হতাহতের সংখ্যা

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাব এখনো পর্যালোচনা করা হচ্ছে: ইরান

হরমুজে ইরানি জাহাজে মার্কিন নৌবাহিনীর হামলা, ১০ নাবিক আহত

তাইওয়ান ইস্যুতে ওয়াশিংটনকে ‘খোঁড়া দৈত্য’ হিসেবে দেখছে বেইজিং

কমছে যুক্তরাষ্ট্রের মজুত, তবুও মধ্যপ্রাচ্যে ১৭ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি

হরমুজ সংকটের ধাক্কা সৌদি বাজেটে, ২০১৮ সালের পর সর্বোচ্চ ঘাটতি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দুর বাংলাদেশবিরোধী যত মন্তব্য