হোম > বিশ্ব

জর্ডানের আল-আজরাক ঘাঁটিতে কেন বারবার হামলা করছে ইরান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

জর্ডানের মুওয়াফাক সালতি এয়ার বেস, যা আল-আজরাক ঘাঁটি নামে পরিচিত, দেশটির পূর্বাঞ্চলীয় মরুভূমিতে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। এখানে যুক্তরাষ্ট্রের সেনা, যুদ্ধবিমান ও অন্যান্য সামরিক সরঞ্জাম মোতায়েন রয়েছে। জর্ডানে প্রায় চার হাজার মার্কিন সেনা অবস্থান করছেন।

সাম্প্রতিক সময়ে ইরান এই ঘাঁটি লক্ষ্য করে একাধিকবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের দাবি, ঘাঁটিতে থাকা এফ-৩৫, এফ-১৬ ও এফ-১৫ যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণ, প্রস্তুতি ও মোতায়েনকেন্দ্র এবং বিমান রাখার হ্যাঙ্গার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে জর্ডানের দাবি, সর্বশেষ ২০টি ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে ১৮টি প্রতিহত করা হয়েছে এবং বাকি দুটি জনবসতিহীন এলাকায় পড়েছে।

কেন ঘাঁটিটি এত গুরুত্বপূর্ণ

যুক্তরাষ্ট্রের জন্য আল-আজরাক একটি গুরুত্বপূর্ণ সামরিক ও লজিস্টিক কেন্দ্র। এখান থেকে যুদ্ধবিমান, পরিবহন বিমান ও নজরদারি ব্যবস্থা পরিচালনা করা যায়। ইরাক ও সিরিয়ায় মার্কিন গোয়েন্দা, নজরদারি ও সামরিক অভিযানেও জর্ডানের বিমানঘাঁটিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশেষজ্ঞদের মতে, ইরান থেকে তুলনামূলকভাবে দূরে হওয়ায় জর্ডান যুক্তরাষ্ট্রকে ‘কৌশলগত সুবিধা’ দেয়। উপসাগরীয় দেশগুলোর তুলনায় এখানে থাকা মার্কিন ঘাঁটিগুলো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে কিছুটা বেশি দূরে।

২০২১ সালের প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র জর্ডানের ১২টি সামরিক স্থাপনায় প্রবেশাধিকার পায়। আল-আজরাক ঘাঁটিতে মার্কিন উপস্থিতি অবশ্য আরো আগে থেকেই ছিল; স্যাটেলাইট ছবিতে ২০১৬ সাল থেকেই সেখানে মার্কিন ড্রোন ও যুদ্ধবিমানের উপস্থিতির প্রমাণ পাওয়া যায়।

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের প্রতিক্রিয়ায় জর্ডানের এই ঘাঁটিকে বারবার লক্ষ্যবস্তু করছে। এর আগে এই ঘাঁটিতে ইরানের হামলায় মার্কিন যুদ্ধবিমান, হ্যাঙ্গার ও কমান্ডকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। চলতি বছরের জুলাইয়ের এক হামলায় মার্কিন কর্মকর্তারা দুই সেনার নিহত হওয়ার কথাও নিশ্চিত করেন।

আল-আজরাক ঘাঁটি জর্ডানের জন্য গুরুত্বপূর্ণ, পাশাপাশি যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক কর্মকাণ্ডে এর গুরুত্ব অনেক বেশি। তাই ইরান এটিকে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তির একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে বিবেচনা করে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে।

সূত্র: আল জাজিরা

আরএ

উত্তেজনার মধ্যেই তুরস্কে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিল ইসরাইল

কবর খোঁড়ার প্রতিযোগিতা, কোদাল ও শাবল নিয়ে অংশগ্রহণ

এক ভিসায় ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ

৯/১১ জাদুঘরে যুক্তরাষ্ট্রের শোকের প্রদর্শন, অনুপস্থিত প্রকৃত ইতিহাস

৭৮ বছর ধরে এক পরিবারই উত্তর কোরিয়ার ক্ষমতায়

নাইন-ইলেভেনের হামলায় যেভাবে বদলে গেছে যুক্তরাষ্ট্র

চীনে ভারি বর্ষণ ও ভূমিধসে ১৬ জনের মৃত্যু

নিউইয়র্কে বায়ুদূষণ নিয়ে ১ লাখ ৭০ হাজার পৃষ্ঠার গোপন নথি প্রকাশ

হুথিদের লাগাম টানতে ইরানকে পাকিস্তানের সতর্কবার্তা

নাইন-ইলেভেনের ২৫ বছর, ট্রাম্পের ছয়টি বিভ্রান্তিকর দাবি