হোম > বিশ্ব

মুষলধারে বৃষ্টিতেও মসজিদুল হারামে নামাজ ও কাবা শরিফ তাওয়াফ অব্যাহত

রয়টার্স

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় মুষলধারে বৃষ্টির মধ্যেও ওমরাহ পালন করেছেন মুসল্লিরা। গতকাল সোমবার পবিত্র মসজিদুল হারামে বৃষ্টি চলাকালে ওমরাহ পালন ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায় তাদের।

বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত ছবিতে দেখা যায়, ভারী বৃষ্টির মধ্যেও মুসল্লিরা মসজিদুল হারামে ইবাদতে ব্যস্ত রয়েছেন। সৌদি আরবের গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববির বিষয়াবলি দেখভালের দায়িত্বে থাকা সাধারণ কর্তৃপক্ষের সরবরাহ করা ছবিটি রয়টার্স প্রকাশ করেছে।

মক্কায় বৃষ্টির কারণে পবিত্র এই স্থানে এক ভিন্ন পরিবেশের সৃষ্টি হয়। বৃষ্টি উপেক্ষা করে মুসল্লিদের ইবাদত অব্যাহত রাখার দৃশ্য বিভিন্ন সংবাদমাধ্যমেও উঠে এসেছে।

বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা

সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) এর আগে মক্কাসহ দেশটির কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছিল। ১৯ অক্টোবর মক্কায় ভারী বৃষ্টির কারণে সর্বোচ্চ সতর্কতা বা রেড অ্যালার্ট জারি করা হয়। সে সময় প্রবল বাতাস, দৃষ্টিসীমা কমে যাওয়া, শিলাবৃষ্টি, আকস্মিক বন্যা ও বজ্রঝড়ের আশঙ্কার কথাও জানানো হয়েছিল।

এর আগে ১৪ অক্টোবরও মক্কা, জাজান ও আল-বাহা অঞ্চলের কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করা হয়েছিল। আবহাওয়া কর্তৃপক্ষের পূর্বাভাসে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনার কথা বলা হয়।

বৃষ্টির সঙ্গে আকস্মিক বন্যা ও প্রবল বাতাসের ঝুঁকি থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সতর্কতা অনুসরণ করা জরুরি বলে জানিয়েছে সৌদি আবহাওয়া বিভাগ।

পবিত্র মক্কায় বৃষ্টির মধ্যেও মুসল্লিদের ওমরাহ পালন ও ইবাদতের দৃশ্য আবারও বিশ্বের মুসলমানদের দৃষ্টি আকর্ষণ করেছে। তবে বৃষ্টির কারণে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে কি না, তা নিয়ে নির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।

সৌদির দুই শহরে হঠাৎ জরুরি সতর্কতা

ট্রাম্পের মাথাব্যথার কারণ কে এই মুসলিম প্রার্থী এল সাইদ

যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়েছে ইসরাইল: জাতিসংঘ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কি বদলে দেবে ওয়াশিংটন-ইসলামাবাদ সম্পর্ক

মার্কিন কর্মকর্তাদের সৌদি ছাড়ার নির্দেশ

নেতানিয়াহু যেভাবে ইসরাইলের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী

নির্বাচনে নেতানিয়াহু হারলে ইসরাইলে কী পরিবর্তন আসবে

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ থামাতে পারবেন কি পুতিন

নেতানিয়াহুর ক্ষমতা কি থাকছে, সরকার গঠনে কি নির্ধারক হবেন মুসলিমরা

ইথিওপিয়ায় দুর্বৃত্তদের হামলায় ৬০ খ্রিষ্টান নিহত