হোম > বিশ্ব

ভেনেজুয়েলার পর ইরানকে কঠোর আঘাতের হুমকি ট্রাম্পের

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরানে বিক্ষোভ তীব্রতা বাড়ছেই। ইতোমধ্যে বিক্ষোভে অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে। ইরানে বিক্ষোভ দমনের প্রতিক্রিয়ায় শক্ত অবস্থানের কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, চলমান বিক্ষোভে আরো বিক্ষোভকারী মারা গেলে ইরানে শক্তিশালী আঘাত করা হবে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রোববার রাতে এয়ার ফোর্স ওয়ানে ইরান বিষয়ে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছি, এবং যদি তারা অতীতের মতো মানুষ হত্যা শুরু করে, তাহলে আমার মনে হয় তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ খুব কঠোর আঘাত পাবে।’

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার সকালে প্রতিক্রিয়া জানিয়ে বলেছে যে, ‘ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি সম্পর্কে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং কট্টর আমেরিকান কর্মকর্তাদের বক্তব্য সন্ত্রাসবাদ ও সহিংসতাকে উৎসাহিত করছে।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘ইহুদিবাদী সত্তা আমাদের জাতীয় ঐক্যের উপর আঘাত করার জন্য যে-কোনো সুযোগের অপেক্ষায় রয়েছে।

ট্রাম্প গত শুক্রবার বলেছিলেন যে ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে।

এর আগে শুক্রবার গভীর রাতে ভেনেজুয়েলায় আকস্মিক হামলা করে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করেছে মার্কিন বিশেষ বাহিনী। নিকোলাস ও তার স্ত্রীর বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে কোকেন আমদানি এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে। বর্তমানে এই দম্পতিকে ব্রুকলিনের একটি মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে।

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ