হোম > বিশ্ব

হরমুজে দুই জাহাজে ইরানের হামলা

আমার দেশ অনলাইন

হরমুজ প্রণালিতে দুটি জাহাজে হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ওই জাহাজ দুটি অনুমতি ছাড়া হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল বলে জানায় ইরান।

ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, ‘নিয়ম লঙ্ঘন’ করে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করায় দুটি জাহাজে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী হামলা চালিয়েছে। আল জাজিরা জানিয়েছে, তারা স্বাধীনভাবে এ তথ্য যাচাই করতে পারেনি।

এছাড়া সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর পর হরমুজ প্রণালিতে দুটি জাহাজে আঘাত হেনেছে আইআরজিসি। পরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও জানায়, আইআরজিসি হরমুজ প্রণালিতে দুটি জাহাজে হামলা চালিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে আরো বলা হয়েছে, হরমুজে সব ধরনের জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। এ ঘোষণার পরই তেলের দাম কিছুটা বেড়েছে।

সূত্র: আল জাজিরা/বিবিসি

আরএ

ইয়েমেনে হুথিদের অগ্রযাত্রায়, নতুন চাপে ট্রাম্প

রাধিকাপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ভারতের গুজরাট থেকে টনে টনে ইলিশ ঢুকছে বাংলাদেশের বাজারে

কিয়ার স্টারমারের আসনে লেবার পার্টির প্রার্থী মুসলিম নারী

ফিলিস্তিনিদের পক্ষে ব্রিকস, গাজা থেকে জোরপূর্বক উচ্ছেদের বিরোধিতা নেতাদের

গাজায় ইসরাইলের কর্মকাণ্ডকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ বললেন আনোয়ার ইব্রাহিম

দিল্লিতে শি জিনপিংয়ের মাত্র ২৪ ঘণ্টার সফর, নিরাপত্তা কর্মী ১৫ হাজার

কলকাতায় ধর্মীয় বিদ্বেষের শিকার মুসলিম নারী উপাধ্যক্ষ, বাধ্য হলেন ইস্তফা দিতে

ভারতে শি জিনপিং, অরুণাচলে এখনো এগোচ্ছে চীনের সেনাবাহিনী

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত থামাতে মধ্যস্থতার প্রস্তাব চীনের