হোম > বিশ্ব

যুদ্ধে বিজয়ী হয়েছে ইরান: গালিবাফ

আমার দেশ অনলাইন

ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ বলেছেন, কয়েক সপ্তাহের যুদ্ধে ইরান ‘রণক্ষেত্রে বিজয়ী’ হয়েছে। সেইসঙ্গে শর্ত পুরণ হওয়ার কারণেই ইরান একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলেও জানান তিনি।

জাতীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে স্পিকার বলেন, ‘আমরা রণক্ষেত্রে বিজয়ী হয়েছি। যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি এবং কৌশলগত হরমুজ প্রণালির সামুদ্রিক ট্রানজিট রুট ইরানের নিয়ন্ত্রণে রয়েছে।’

গালিবাফ বলেন, ‘আমরা যদি যুদ্ধবিরতি মেনে নিয়ে থাকি, তাহলে তা শুধু এই কারণে যে তারা আমাদের শর্তগুলো মেনে নিয়েছে।’

তিনি আরো বলেন, ‘শত্রুর প্রতিটি প্রচেষ্টা ছিল আমাদের ওপর তাদের দাবি চাপিয়ে দেওয়া। তবে আমাদের কাছে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করা গুরুত্বপূর্ণ, আর এই ক্ষেত্রে আলোচনা হচ্ছে সংগ্রামেরই একটি অংশ।’

সূত্র: ডন

আরএ

পদত্যাগ করলেন কলকাতার মুসলিম মেয়র ফিরহাদ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

বিজেপিতে টানাপোড়েন তুঙ্গে, দল ছাড়লেন প্রভাবশালী নেতা অন্নামালাই

ইরান যুদ্ধ: মুসলিমপ্রধান আজারবাইজানে গোপন সেনা ঘাঁটি ছিল ইসরাইলের

‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি

ক্রমাগত একঘরে হয়ে পড়ছে ইসরাইল

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পিপাসায় ৪৯ জনের মৃত্যু

আল-আকসা মসজিদে ইহুদিদের অনুপ্রবেশের নিন্দা আমিরাতের

চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি: ট্রাম্প

হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের