হোম > বিশ্ব

টেক্সাসে আকস্মিক বন্যায় ২৮ শিশুসহ ৮২ জন নিহত

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

টেক্সাসের কিছু অংশে আকস্মিক বন্যায় কমপক্ষে ৮২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৮ জন শিশু রয়েছে। এছাড়া ৪১ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

কেরভিল কাউন্টির শেরিফ ল্যারি লেইথা নিশ্চিত করে বলেন, কাউন্টিতে ২১ জন শিশুসহ ৬৯ জন নিহত হয়েছেন।

লেইথা আরও বলেন, ১১ জন ক্যাম্প মিস্টিক ক্যাম্পার এবং একজন কাউন্সিলরের খোঁজ এখনো পাওয়া যায়নি। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেছেন, ‘কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যাতে শেষ নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করা যায়।’

কর্মকর্তারা বলছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ওই অঞ্চলে আরও ঝড়ের আশঙ্কা রয়েছে, যা উদ্ধারকাজকে ব্যাহত করতে পারে।

এদিকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘এই পরিবারগুলো এক অকল্পনীয় ট্র্যাজেডির মধ্য দিয়ে যাচ্ছে।’

সূত্র: রয়টার্স

সোলাইমানিকে হত্যার খবর নিশ্চিত করল আইআরজিসি

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কড়া সমালোচনা করলেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার

হরমুজ প্রণালিতে অভিযানে কখনোই অংশ নেবে না ফ্রান্স: ম্যাক্রোঁ

পশ্চিমবঙ্গে প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস

পদত্যাগপত্রে যা লিখেছেন মার্কিন ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টার প্রধান

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর রকেট হামলা

জ্বালানি সাশ্রয় করতে শ্রীলঙ্কায় সপ্তাহে ৩ দিন ছুটি ঘোষণা

ইরান আমাদের জন্য কোনো হুমকি ছিল না: মার্কিন এনসিটিসি প্রধান

ইরানে যুদ্ধের জন্য সেনা পাঠাবে না পোল্যান্ড

ইরান যুদ্ধে সমর্থন নেই জানিয়ে মার্কিন এনসিটিসি প্রধানের পদত্যাগ