হোম > বিশ্ব

আফগানদের অভিবাসন আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

আফগানদের সকল অভিবাসন আবেদনের প্রক্রিয়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। বুধবার ওয়াশিংটনে হোয়াইট হাউজের কাছে সন্দেহভাজন আফগান বন্দুকধারীর গুলিতে দুই ন্যাশনাল গার্ড সেনা নিহত হয়। এরপরই আফগানদের অভিবাসীদের বিষয়ে এ পদক্ষেপ নেয় মার্কিন প্রশাসন। খবর বিবিসির।

বুধবারের গুলি চালানোর ঘটনায় আটক সন্দেহভাজন ব্যক্তি ২০২১ সালের সেপ্টেম্বরে আফগানিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছিলেন বলে জানা গেছে।

হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাইডেন প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রে প্রবেশকারী সকল আফগান শরণার্থীর নথিপত্র পুনঃতদন্তের আহ্বান জানান। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘বাইডেনের আমলে আফগানিস্তান থেকে প্রবেশকারী প্রতিটি বিদেশী নাগরিককে পুনরায় পরীক্ষা করা উচিত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে অভিহিত করে, অভিবাসন বিরোধী কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানান।

আরএ

গাজায় যা ঘটছে, তা ভয়াবহ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ভারি বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ভেতরে পানি, ফ্লাইট চলাচল ব্যাহত

ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন কুশনার উইটকফকে

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন

শান্তিচুক্তির পরও থামেনি টাইগ্রের লড়াই, পুরোনো শত্রুদের নতুন জোট

শত্রুপক্ষের ৩৭০ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু