হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইসরাইলের সব ঘাঁটিই হবে লক্ষ্যবস্তু জাতিসংঘে ইরানের দূত

আমার দেশ অনলাইন

জাতিসংঘে ইরানের দূত আমির-সাইদ ইরাভানি বলেছেন, আত্মরক্ষায় তারা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সব ঘাঁটি, স্থাপনা এবং সম্পদকে লক্ষ্যবস্তু করে হামলা চালাবে।

তিনি বলেন, ইরান এ অঞ্চলে শত্রু বাহিনীর সমস্ত ঘাঁটি, স্থাপনা এবং সম্পদকে আত্মরক্ষার আইনগত কাঠামোর মধ্যেই বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে। আগ্রাসন সম্পূর্ণ এবং দ্ব্যর্থহীনভাবে বন্ধ না হওয়া পর্যন্ত ইরান সর্বতোভাবে এবং কোনো দ্বিধা ছাড়াই আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে যাবে।

তার দেশ প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতিও সম্মান দেখাতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ, যোগ করেন তিনি।

ইরাভানি বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে যুদ্ধের ময়দানে টেনে আনতে সফল হয়েছে। সূত্র: আল জাজিরা

হরমুজে অস্থায়ী নৌপথ খুলতে সম্মত ইরান-ওমান

বিজেপির মুসলিমবিরোধী রাজনীতির শিকার জ্যোতিনগর কলোনি, পানি নেই এক মাস ধরে

ইসরাইলের ওপর চাপ প্রয়োগের আহ্বান মার্কিন ডেমোক্র্যাটদের

নিরাপত্তার অজুহাতে মোদির বাসভবনের পাশ থেকে ৭০০ পরিবারকে সরে যাওয়ার নির্দেশ

যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে সামরিক শক্তি বৃদ্ধি করছে ইরান

ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী শতভাগ প্রস্তুত: কমান্ডার

পশ্চিমবঙ্গের এক হাসপাতালে একদিনে ১০ নবজাতকের মৃত্যু

নেপালে ১০৫ ভারতীয়সহ ৩৮৪ পর্যটক নিখোঁজ

ইরান যুদ্ধের ধাক্কায় দুবাই বিমানবন্দরে যাত্রী কমেছে ৩১ শতাংশ

নিউইয়র্কে মোহন ভগবতের অনুষ্ঠান চাই না : জোহরান মামদানি