হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে বিপর্যয়, একদিনে বাতিল ১৪০০ ফ্লাইট

আতিকুর রহমান নগরী

ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের দীর্ঘ শাটডাউনে বিপর্যস্ত বিমান চলাচল। শনিবার একদিনেই বাতিল হয়েছে এক হাজার ৪০০ বেশি ফ্লাইট। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, দেশের সবচেয়ে ব্যস্ত ৪০টি বিমানবন্দরে বিমান চলাচল ১০ শতাংশ পর্যন্ত কমানো হবে। খবর বিবিসির।

স্কাইওয়েস্ট, সাউথওয়েস্ট এবং এনভয় এয়ারে সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে ইউনাইটেড, ডেল্টা এবং আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইটও বিলম্বে চলাচল করেছে।

গত ১ অক্টোবর শুরু হওয়া এই অচলাবস্থা এখনো অব্যাহত রয়েছে। কংগ্রেসে অর্থায়ন নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে দ্বন্দ্ব এখনো মেটেনি। শনিবার ছিল মার্কিন ইতিহাসের সবচেয়ে দীর্ঘ অচলাবস্থার ৩৯তম দিন।

অবশ্য শুধু বাণিজ্যিক বিমান নয়, ব্যক্তিগত জেট চলাচলেও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে বলে জানান পরিবহন দপ্তরের মন্ত্রী ডাফি। তিনি শনিবার এক্স-এ লিখেছেন, ‘ব্যস্ত বিমানবন্দরগুলোয় ব্যক্তিগত জেটের সংখ্যা কমানো হয়েছে। তাদের ছোট বিমানবন্দর ব্যবহার করতে বলা হয়েছে, যাতে বাণিজ্যিক ফ্লাইটগুলোতে নিয়ন্ত্রণ সহজ হয়।’

শনিবার এক বিবৃতিতে, আমেরিকান এয়ারলাইন্স শাটডাউন শেষ করতে একটি সমঝোতায় পৌঁছাতে কংগ্রেস নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে।

নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় যাত্রীদের। শনিবার বিকেল পর্যন্ত, বিমানবন্দরে আগমনকারীদের গড়ে চার ঘন্টারও বেশি বিলম্ব হয়।

শনিবার বিকেল পর্যন্ত জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল, হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা ইন্টারন্যাশনাল এবং লা গার্ডিয়ায় বিমান চলাচল যথাক্রমে প্রায় তিন ঘন্টা, আড়াই ঘন্টা এবং প্রায় এক ঘন্টাও বিলম্বিত হয়েছে।

আরএ

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার মাত্র ২২ শতাংশ অবশিষ্ট আছে: ট্রাম্প

কিম জং উনের মন জয়ে উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং

হামলা থেকে বাঁচতে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান বাহরাইনের

মধ্যপ্রাচ্যে ‘শত্রুর ঘাঁটিতে’ ইরানের হামলা

মার্কিন হামলার জবাবে পালটা আক্রমণ ইরানের

ইরানের রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

২৪ বিলিয়ন ডলারের জট, চুক্তি না হলে বড় যুদ্ধের হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না: ইরান

হরমুজে আবার মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান

ইরান সহজে ছাড় দেওয়ার পাত্র নয়: ট্রাম্প