হোম > বিশ্ব

ট্রাম্পের জোর দাবি: ‘গ্রিনল্যান্ড আমাদের দরকার’

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও জোর দিয়ে বলেছেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অংশ হওয়া উচিত। ডেনমার্কের প্রধানমন্ত্রী গ্রিনল্যান্ড নিয়ে “হুমকি” বন্ধ করার আহ্বান জানালেও রোববার ট্রাম্প তার অবস্থানে অনড় থাকেন।

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ নতুন করে গ্রিনল্যান্ড নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। ট্রাম্প এর আগেও একাধিকবার বলেছেন, আর্কটিক অঞ্চলে কৌশলগত অবস্থানের কারণে তিনি গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করতে চান।

ওয়াশিংটনের পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, “জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে আমাদের গ্রিনল্যান্ড দরকার। ডেনমার্ক এটা করতে পারবে না।”

এরই মধ্যে ট্রাম্পের প্রভাবশালী উপদেষ্টার স্ত্রী কেটি মিলার সামাজিক মাধ্যমে গ্রিনল্যান্ডের পতাকার একটি ছবি পোস্ট করেন, যেখানে মার্কিন পতাকার রং ব্যবহার করা হয়। ছবির ক্যাপশনে লেখা ছিল—“শিগগিরই”। এ নিয়ে ডেনমার্ক ও ইউরোপীয় ইউনিয়নে ক্ষোভ তৈরি হয়।

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এক বিবৃতিতে বলেন, “খুব স্পষ্টভাবে যুক্তরাষ্ট্রকে বলতে চাই— গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার কথা বলা সম্পূর্ণ অযৌক্তিক।” তিনি ওয়াশিংটনকে তাদের “ঐতিহাসিক মিত্রকে হুমকি দেওয়া” বন্ধ করার আহ্বান জানান।

ইউরোপীয় নেতারাও উদ্বিগ্ন হয়ে পড়েছেন, বিশেষ করে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মার্কিন বাহিনীর হামলা ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনার পর। ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলা “পরিচালনা” করবে এবং দেশটির বিশাল তেলসম্পদ ব্যবহার করবে।

ট্রাম্পের মতে, গ্রিনল্যান্ডে থাকা গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ প্রযুক্তিশিল্পের জন্য অত্যন্ত জরুরি এবং এটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত।

গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী ইয়েন্স-ফ্রেডেরিক নিলসেন কেটি মিলারের পতাকার পোস্টকে “অসম্মানজনক” বলে মন্তব্য করেছেন। তিনি বলেন,

“দেশ ও জনগণের সম্পর্ক পারস্পরিক সম্মান ও আন্তর্জাতিক আইনের ওপর দাঁড়িয়ে থাকে, সামাজিক মাধ্যমে দেওয়া প্রতীকী ইঙ্গিতের ওপর নয়।” তবে তিনি আশ্বস্ত করে বলেন, “আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমাদের দেশ বিক্রির জন্য নয়, আর আমাদের ভবিষ্যৎ সামাজিক যোগাযোগমাধ্যমে ঠিক হয় না।”

এদিকে যুক্তরাষ্ট্রে ডেনমার্কের রাষ্ট্রদূত ইয়েসপার মোলার সোরেনসেন স্মরণ করিয়ে দেন, ডেনমার্ক ন্যাটোর সদস্য রাষ্ট্র এবং আর্কটিক অঞ্চলে নিরাপত্তা জোরদারে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। তিনি বলেন, “আমরা ঘনিষ্ঠ মিত্র এবং সেভাবেই একসঙ্গে কাজ করা উচিত।”

এসআর/এসআই

লেবানন সীমান্তের কাছে বোমা বিস্ফোরণে এক ইসরাইলি নিহত

সৌদিতে হুথিদের হামলা, দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম

পুলিশের বাধা পেরিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছেছে রাহুল-প্রিয়াঙ্কার মিছিল

দিল্লিতে বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে আটক ১২ সাংবাদিক

পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধীসহ বিরোধী জোটের ৮ শীর্ষ নেতার মামলা

রাহুল-প্রিয়াঙ্কাদের মিছিল আটকে দিল পুলিশ

সৌদিতে হুথি হামলা অব্যাহত, রিয়াদে জ্বালানি সম্মেলন থেকে বেরিয়ে যাচ্ছে বড় বড় তেল কোম্পানি

কোরিয়া থেকে ইরান, ৮১ বছরে কোনো যুদ্ধে কেন জেতেনি যুক্তরাষ্ট্র

ম্যাক্রোইকোনমিক স্থায়িত্ব নিয়ে যুগান্তকারী গবেষণা, অর্থনীতিতে নোবেল দুই মার্কিন বিজ্ঞানীর