হোম > বিশ্ব

সিরিয়ায় তুরস্কের রাডার মোতায়েন, উদ্বেগে ইসরাইল

আতিকুর রহমান নগরী

আল কুনাইত্রার একটি দৃশ্য। ছবি: মিডল ইস্ট মনিটর।

সিরিয়াতে তুরস্কের উপস্থিতি নিয়ে ইসরাইল ও তুরস্কের মধ্যকার উত্তেজনা বাড়ছে। পশ্চিমা গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে আই২৪নিউজ জানিয়েছে, সম্প্রতি সিরিয়ার ভিতরে তাদের রাডার সিস্টেম মোতায়েনের জন্য কাজ করছে তুরস্ক।

আর তুরস্কের এমন পদক্ষেপের ফলে সিরিয়ার আকাশসীমায় ইসরাইলের স্বাধীন চলাচল উল্লেখযোগ্যভাবে বাধাগ্রস্ত হবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও এটি ইরান সহ অন্যান্য অঞ্চলে ইসরাইলের অভিযান পরিচালনার ক্ষেত্রেও সিরিয়ার আকাশসীমা ব্যবহারের ক্ষমতাকে প্রভাবিত করবে।

বিদেশি প্রতিবেদন অনুসারে মিডল ইস্ট মনিটর জানিয়েছে, সিরিয়ায় তুর্কি রাডার মোতায়েনের ফলে তুরস্ক সিরিয়ার আকাশে ইসরাইলি বিমানের গতিবিধি ট্র্যাক করতে পারবে। এমনকি ইরাক কিংবা ইরানে মিশনে যাওয়ার পথেও তুরস্কের ট্র্যাকিংয়ে পড়বে ইসরাইল। এমন ক্ষমতা ইসরাইলের বিমান বাহিনীর স্বাধীনতার উপর বড় ধরনের বিধিনিষেধ আরোপ করবে।

ইসরাইলি নিরাপত্তা সূত্র জানিয়েছে, সিরিয়ায় তুরস্কের সামরিক ঘাঁটি স্থাপনের সম্ভাবনা একটি ‘সম্ভাব্য হুমকি’। সূত্র থেকে আরো বলেছে, ‘যদি তুরস্কের বিমান ঘাঁটি প্রতিষ্ঠিত হয়, তাহলে এটি সিরিয়ায় ইসরাইলের কর্মকাণ্ডের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করবে।’

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি বাড়ানোর আহ্বান ওমানের

ইরানকে ‘একদিনেই ধ্বংস’ করে দিতে পারি: ট্রাম্প

পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ‘ব্যর্থ’ হওয়ার পর নতুন প্রস্তাব পুতিনের

যে ৬ কারণে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা

‘উপযুক্ত সময়ে’ ইরানকে ‘শেষ করে দিতে’ প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কড়া অবস্থান ট্রাম্পের

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘অবরোধ’ ঘোষণা ট্রাম্পের

পর্দার আড়ালে আলোচনা চলছে, কূটনৈতিক পথ এখনো খোলা

মধ্যপ্রাচ্যে সংঘাত সমাধানে আলোচনার বিকল্প নেই: ইইউ

হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণে নেই: আরব আমিরাত