হোম > বিশ্ব

মালয়েশিয়ায় ১৭৪ বাংলাদেশি গ্রেপ্তার

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার ক্যামেরন হাইল্যান্ডে অভিবাসন বিভাগের বিশেষ অভিযানে বিভিন্ন অভিযোগে ৪৬৮ বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে ১৭৪ জনই বাংলাদেশি। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এই অভিযান চালানো হয়।

দেশটির সরকারি বার্তা সংস্থা বারনামা জানায়, এই অভিযানে অভিবাসন বিভাগের ৫৪৭ জন সদস্য অংশ নেয়। পাহাড়ি অঞ্চলের চারটি জোনজুড়ে ব্যবসায়িক এলাকা, নির্মাণকাজের স্থান ও সবজিখামারে এ অভিযান চালানো হয়।

অনেক বিদেশিকে সবজি প্যাক করার সময় গ্রেপ্তার করা হয়। কর্তৃপক্ষের উপস্থিতি টের না পাওয়ায় তারা পালানোর সুযোগ পায়নি। ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাআবান জানান, কমিউনিটির অভিযোগের ভিত্তিতে এক মাস আগেই অভিযানটি পরিকল্পনা করা হয়।

তিনি বলেন, ‘গোয়েন্দা তথ্যের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে এই জেলাটি আশেপাশের এলাকায় কৃষিকাজের সঙ্গে জড়িত থাকার পাশাপাশি বিদেশীদের কাজের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।’ সাম্প্রতিক বছরগুলোতে এই পাহাড়ি অঞ্চলে বিদেশি শ্রমিকের উপস্থিতি বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে বলেও জানান তিনি।

পাহাড়ি এলাকা এবং শহর থেকে দূরবর্তী অবস্থান হওয়ায় বিদেশিদের জন্য এলাকাটি আকর্ষণীয় হয়ে ওঠে। এছাড়া অনেক স্থানীয় ব্যবসায়ী বিদেশি শ্রমিক নিয়োগে আগ্রহী হওয়ায় পরিস্থিতি আরো জটিল হয়েছে।

অভিযানে মোট এক হাজার ৮৮৬ বিদেশির কাগজপত্র যাচাই করা হয় এবং এর মধ্যে গ্রেপ্তার করা হয় ৪৬৮ জনকে। অভিযোগের মধ্যে রয়েছে মেয়াদোত্তীর্ণ পাস, ভ্রমণ নথির অভাব এবং কিছু ক্ষেত্রে জাল সন্দেহের অস্থায়ী কর্মপাস প্রদর্শন।

গ্রেপ্তার হওয়া বিদেশিদের মধ্যে রয়েছে মিয়ানমারের ১৭৫ জন, বাংলাদেশের ১৭৪ জন, ইন্দোনেশিয়ায় ৬৭ জন, নেপালের ২০ জন, পাকিস্তানের ১৬ জন, ভারতের ১১ জুন এবং ফিলিপাইন, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, চীন, কম্বোডিয়ায় ১ জন করে গ্রেপ্তার হয়েছে।

এদের মধ্যে ৩৮৮ জন পুরুষ, ৭৬ জন নারী এবং ৪ শিশু রয়েছে। গ্রেপ্তারকৃতদের বয়স ২০ থেকে ৫৪ বছরের মধ্যে এবং তাদের কেলান্তান, পেরাক ও সেলাঙ্গরের ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানো হবে বলে জানা গেছে।

অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে অভিযানে মোট ৮৩ হাজার ৯৯৪ বিদেশিকে আটক করা হয়েছে।

আরএ

তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত, অভয়বার্তা মমতার

২৪ ঘণ্টায় সাড়ে ৬ হাজার টন অস্ত্র পেল ইসরাইল

ইরান যুদ্ধে বড় ক্ষতির মুখে মার্কিন সামরিক সরঞ্জাম

ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকটে বিশ্ব: আইইএ প্রধান

তীব্র খাদ্য সংকটের মুখে লেবানন: ডব্লিউএফপি

হরমুজ সংকট বিশ্ব অর্থনীতিকে ‘শ্বাসরোধ’ করছে: জাতিসংঘ মহাসচিব

যুক্তরাষ্ট্রকে বন্ধুত্বের বার্তা দিলেন জার্মান চ্যান্সেলর

ইরান যুদ্ধের ব্যয় নিয়ে তোপের মুখে পেন্টাগন

ইসরাইলকে সমর্থন না করলে কর্মী ছাঁটাইয়ের হুমকি টেলিগ্রাফ-পলিটিকোর

মধ্যপ্রাচ্য হবে আমেরিকা মুক্ত: মোজতবা খামেনি