হোম > বিশ্ব

নেপালের সম্ভাব্য অন্তর্বর্তী প্রধানমন্ত্রী কে এই সুশীলা

আতিকুর রহমান নগরী

ছবি: নিউজ৯

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে চায় জেন-জি। আন্দোলনকারীরা এমন একজনকে চাইছেন, যার দুর্নীতিমুক্ত ভাবমূর্তি আছে, যিনি বর্তমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুক্ত নন এবং যার অভিজ্ঞতা আছে। তাদের মতে, সুশীলা কার্কি এই দিক থেকে উপযুক্ত প্রার্থী।

নেপালে এর আগে কোনো নারী দেশের প্রধানমন্ত্রী হননি। যদি সুশীলা অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হন, তাহলে তিনিই হবেন নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী।

৭৩ বছর সুশীলার স্বামী নেপালের যুব কংগ্রেসের সদস্য ছিলেন। তবে সুশীলা দল বা রাজনীতি থেকে দূরে থেকেছেন। নেপালের ইতিহাসে একমাত্র নারী হিসেবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন।

১৯৭৫ সালে ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন সুশীলা। ১৯৭৯ সালে তিনি বিরাটনগরে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। সেইসঙ্গে কাজ করতে থাকেন সহকারি শিক্ষক হিসেবেও। ২০০৯ সালে তাকে নেপালের সুপ্রিম কোর্টে অ্যাডহক বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়। ২০০৯ সালে নেপালের প্রধান বিচারপতি হন তিনি।

দুর্নীতির মামলায় এক মন্ত্রীর কারাদণ্ডসহ একাধিক ঐতিহাসিক রায়ের জন্য দেশটিতে ব্যাপক পরিচিত তিনি।
নেপালের প্রবীণ আইন বিশেষজ্ঞ কার্কি দুর্নীতির বিরুদ্ধে নিজের কঠোর অবস্থানের জন্য জনপ্রিয়।

আরএ

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ