হোম > বিশ্ব

ইরান থেকে ছোড়া ২০ ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি জর্ডানের

আমার দেশ অনলাইন

ইরান থেকে ছোড়া ২০টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করেছে জর্ডান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, কয়েকটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ নিচে পড়েছে। তবে এতে কোনো হতাহত বা কোনো অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়নি।

জর্ডানের এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, আম্মান থেকে প্রায় ৮০ কিলোমিটার পূর্বে অবস্থিত জারকা প্রদেশের আজরাক এলাকার দিকে ইরান থেকে ছোড়া ২০টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ভূপাতিত করা হয়েছে।

প্রকৌশল ইউনিটগুলো ক্ষেপণাস্ত্রগুলোর ধ্বংসাবশেষ অপসারণ করেছে, যাতে সেগুলোর ভেতরে কোনো বিস্ফোরক দ্রব্য না থাকে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এর আগে জানিয়েছিল, তারা টানা দ্বিতীয় রাতের মতো জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিকে লক্ষ্য করে ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

সূত্র: ডন/আলজাজিরা

আরএ

ন্যায়ের কণ্ঠস্বর এরদোয়ানের শান্তির আহ্বান বিশ্ব বিবেককে নাড়া দেবে: এমিনি এরদোয়ান

আরো বিকশিত হওয়ার ভিত্তি তৈরি করছে মালয়েশিয়া: আনোয়ার ইব্রাহিম

‘ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের কৌশলগত হতাশার বহিঃপ্রকাশ’

রাশিয়া রাজি হলে যুদ্ধবিরতিতে প্রস্তুত ইউক্রেন: জেলেনস্কি

ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ করিডোর স্থাপনে গুরুত্বারোপ ট্রাম্পের

বিভক্ত বিশ্বে আন্তর্জাতিক সহযোগিতার নতুন রূপরেখা দিলেন কানাডার প্রধানমন্ত্রী

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সংস্কারের আহ্বান এরদোয়ানের

নতুন নতুন সিরীয় ভূখণ্ড দখল করছে ইসরাইল, দাবি সিরিয়ার প্রেসিডেন্টের

এআইয়ের বৈশ্বিক মানদণ্ড তৈরিতে নেতৃত্ব দিতে আগ্রহী যুক্তরাজ্য

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত ১১