হোম > বিশ্ব

ট্রাম্পকে নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ হলো এপস্টেইনের ইমেইলে

আতিকুর রহমান নগরী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন তার ব্যক্তিগত ইমেইলে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম বহুবার উল্লেখ করেছিলেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্যদের প্রকাশ করা নতুন ইমেইল নথিতে এ তথ্য উঠে এসেছে।

প্রকাশিত তথ্যে দেখা গেছে, এপস্টেইনের পাঠানো ও প্রাপ্ত ইমেইলগুলোতে ট্রাম্পকে নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে। খবর নিউজ উইকের।

এমনই একটি ইমেইল আদান-প্রদান হয় এপস্টেইনের সহযোগী ঘিসলেইন ম্যাক্সওয়েল-এর সঙ্গে ২০১১ সালের এপ্রিলে। ওই ইমেইলে এপস্টেইন লিখেছিলেন, এক ভুক্তভোগীর সঙ্গে ট্রাম্প ঘণ্টার পর ঘণ্টা সময় কাটিয়েছেন। ইমেইলে ট্রাম্পকে তিনি ‘ঘেউ ঘেউ না করা কুকুর’ বলেও উল্লেখ করেন।

এছাড়া ট্রাম্পকে নিয়ে বই লেখা সাংবাদিক মাইকেল উলফের সঙ্গেও এপস্টেইনের ইমেইল যোগাযোগ ছিল বলে জানা গেছে। সেই কথোপকথনে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচারণা নিয়েও আলোচনা হয়।

এসআর

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

সৌদির কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প