হোম > বিশ্ব

গর্ভ ‘ভাড়া’ করে শিশু জন্মের পর বিক্রি, পাচার চক্র আটক

আতিকুর রহমান নগরী

২০২৩ সাল থেকে সক্রিয় একটি চক্র এ পর্যন্ত অন্তত ২৫টি শিশুকে সিঙ্গাপুরে বিক্রি করেছে বলে অভিযোগ উঠেছে। শিশু পাচারের আন্তর্জাতিক এক চক্রকে প্রকাশ্যে এনেছে ইন্দোনেশিয়ার পুলিশ।

ইন্দোনেশিয়ার পন্তিয়ানাক এবং তাংরাং শহর থেকে এই চক্রের সঙ্গে জড়িত ১৩ জনকে চলতি সপ্তাহে গ্রেপ্তারের পাশাপাশি ছয়জন শিশুকেও পাচারের আগেই উদ্ধার করেছে পুলিশ।

এই শিশুদের প্রত্যেকেরই বয়স এক বছরের মধ্যে।

পশ্চিম জাভা পুলিশের 'ডিরেক্টর জেনারেল অফ ক্রিমিনাল ইনভেস্টিগেশন' সুরাওয়ান বিবিসি নিউজ ইন্দোনেশিয়াকে বলেছেন, এই শিশুদের প্রথমে পন্তিয়ানাকে এনে রাখা হয়েছিল।

পরে তাদের অভিবাসন সংক্রান্ত কাগজপত্র তৈরি করে সিঙ্গাপুরে পাঠানোর পরিকল্পনা ছিল।

বিবিসি সিঙ্গাপুর পুলিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলেও এখনো তা মেলেনি।

পুলিশ জানিয়েছে, এই চক্র মূলত এমন বাবা-মা বা গর্ভবতী নারীদের নিশানা করত যারা কথিতভাবে নিজেদের সন্তানদের লালনপালন করতে অনিচ্ছুক ছিলেন।

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

সৌদির কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প