হোম > বিশ্ব

তোশাখানা মামলায় ইমরান-বুশরার ১৭ বছরের কারাদণ্ড

আতিকুর রহমান নগরী

ছবি: দ্য ডন

তোশাখানা মামলায় পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের একটি বিশেষ আদালত । রাষ্ট্রীয় উপহার বেআইনিভাবে গ্রহণ ও বিক্রির ফলে রাষ্ট্রের আর্থিক ক্ষতির অভিযোগে সাবেক এই প্রধানমন্ত্রী ও তার স্ত্রীর বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। খবর দ্য ডনের।

রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে মামলার শুনানি শেষে এ রায় দেয়া হয়। ইমরান খান এই কারাগারে বন্দি আছেন।

ইমরান খানকে মোট ১৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে; পাকিস্তান দণ্ডবিধির ৩৪ এবং ৪০৯ ধারার অধীনে তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং দুর্নীতি প্রতিরোধ আইনে সাত বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

একই ধারায় বুশরা বিবিকেও মোট ১৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তাদের দুজনকেই এক কোটি ৬৪ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। আইন অনুযায়ী, জরিমানা পরিশোধে ব্যর্থ হলে অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে।

রায়ে বলা হয়, ‘আদালত সাজা প্রদানের সময় ইমরান খানের বয়স এবং বুশরা বিবি নারী এই দু’টি বিষয় বিবেচরা করে কম শাস্তি দেয়া হয়েছে।’

রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন ইমরান খান ও বুশরার আইনিজীবীরা।

গত বছরের ডিসেম্বরে মামলাটি করেছিল পাকিস্তানের দুর্নীতিবিরোধী সংস্থা জাতীয় জবাবদিহি ব্যুরো (এনএবি)। এতে সৌদি যুবরাজের উপহার দেয়া দুটি অলংকার কম দামে দেখিয়ে তোশাখানা থেকে নেয়ার অভিযোগ আনা হয় ইমরান ও তার স্ত্রীর বিরুদ্ধে।

আরএ

ফকল্যান্ড যুদ্ধে ব্রিটিশ সেনা হত্যায় আর্জেন্টিনাকে অস্ত্র দেয় ইসরাইল

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ‘ছোটখাটো বিষয়’: ট্রাম্প

আরো এক হামাস কমান্ডারকে হত্যা করল ইসরাইল

খারগ দ্বীপে ইরানি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

গাজায় যা ঘটছে তা ভয়াবহ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ভারি বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ভেতরে পানি, ফ্লাইট চলাচল ব্যাহত

ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন কুশনার উইটকফকে

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন

শান্তিচুক্তির পরও থামেনি টাইগ্রের লড়াই, পুরোনো শত্রুদের নতুন জোট

শত্রুপক্ষের ৩৭০ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের