হোম > বিশ্ব

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার, তদারক করলেন কিম

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এই পরীক্ষা নিজে তদারক করেছেন দেশটির নেতা কিম জং উন। দেশটির পারমাণবিক সক্ষমতার টেকসই উন্নয়নের ঘোষণা দিয়েছেন তিনি। খবর আল জাজিরার।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) সোমবার জানায়, ক্ষেপণাস্ত্রগুলো পিয়ংইয়ংয়ের পশ্চিমে সমুদ্রের ওপর নির্ধারিত কক্ষপথ দিয়ে গিয়ে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এতে সন্তোষ প্রকাশ করেছেন কম।

কিম বলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা নিয়মিত পরীক্ষা- নিরীক্ষা করা প্রয়োজন। কারণ তার মতে, দেশটি বিভিন্ন নিরাপত্তা হুমকির সম্মুখীন। তিনি বলেন, পিয়ংইয়ং পারমাণবিক সক্ষমতার সীমাহীন ও টেকসই উন্নয়নের জন্য তাদের সকল প্রচেষ্টা অব্যাহত রাখবে।

তবে কোন এলাকায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে তা নির্দিষ্ট করে উল্লেখ করেনি কেসিএনএ। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইয়োনহাপ সোমবার জানিয়েছে, তাদের সামরিক বাহিনী রোববার সকালে পিয়ংইয়ংয়ের কাছে সুনান এলাকা থেকে একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে। দেশটি বলছে, উত্তর কোরিয়া বছরের শেষের দিকে আরো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে।

আরএ

জার্মানির পূর্বাঞ্চলে ভোট, ইতিহাস গড়ার পথে কট্টর ডানপন্থি দল এএফডি

যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে ইরান বলল, সবে শুরু করলাম

কক্ষপথ জয় জার্মান রকেটের, ইউরোপের ইতিহাসে নতুন অধ্যায়

ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরাইলি প্রচেষ্টার নিন্দা ৮ মুসলিম দেশের

গাজা যুদ্ধে ইসরাইলকে সহায়তা করছে মাইক্রোসফট, ১২৫ মিলিয়ন ডলারের চুক্তি

ব্রিটেনে নাইজেল ফারাজকে কর্মহীন শ্রমিকদের সমর্থন

ধসে পড়ল পাঁচতলা ভবন, বহু শিক্ষার্থী আটকে পড়ার আশঙ্কা

যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের গ্রহণ করবে গায়ানা

ইরান যুদ্ধ ২০২৭ পর্যন্ত চালানোর প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন

মিত্রদের সঙ্গে নিয়ে ইসরাইলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান