হোম > বিশ্ব

গণমাধ্যমের সঙ্গে কথা বলায় কারাদণ্ডের মেয়াদ বৃদ্ধি

আমার দেশ অনলাইন

যুক্তরাজ্যের ইস্ট সাসেক্সের বাসিন্দা লিন্ডসে ফোরম্যান ও ক্রেইগ ফোরম্যান। ছবি: সংগৃহীত

গুপ্তচরবৃত্তির অভিযোগে কারাবন্দি ব্রিটিশ নাগরিক ক্রেইগ ফোরম্যানের ১০ বছরের কারাদণ্ডের সঙ্গে আরো দুই বছর যোগ করেছেন ইরানি আদালত। গণমাধ্যমের সঙ্গে কথা বলার কারণে এই সাজা বৃদ্ধি করা হয়েছে বলে দাবি তার ছেলের।

ফোরম্যানের ছেলে জো বেনেট জানান, আমরা অত্যন্ত উদ্বেগজনক তথ্য পেয়েছি যে, ক্রেইগ ফোরম্যান গণমাধ্যমের সঙ্গে কথা বলার কারণে তার দণ্ডের সঙ্গে অতিরিক্ত দুই বছর যুক্ত করা হয়েছে।

উল্লেখ- ২০২৫ সালের শুরুতে বিশ্বভ্রমণের অংশ হিসেবে মোটরসাইকেলে ইরান সফরের সময় ক্রেইগ ফোরম্যান ও তার স্ত্রী লিন্ডসে ফোরম্যানকে আটক করা হয়। পরে গত ফেব্রুয়ারিতে গুপ্তচরবৃত্তির অভিযোগে তাদের প্রত্যেককে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে তারা এ অভিযোগ অস্বীকার করেছেন।

কারাবাসের প্রতিবাদে গত মে মাসে এই দম্পতি অনির্দিষ্টকালের অনশন শুরু করেন। বর্তমানে ক্রেইগ ফোরম্যান টানা ৬৮ দিন এবং লিন্ডসে ফোরম্যান ৫৯ দিন ধরে খাবার গ্রহণ থেকে বিরত রয়েছেন।-সূত্র আলজাজিরা

লাশ উদ্ধার থেকে ত্রাণ পৌঁছানো—নেপালের দুর্গম পাহাড়ে ‘ত্রাতা’ ড্রোন

ডুবেছে কলকাতা, বড় বিপদের পূর্বাভাস

জাপানে এক বছরে ১৪ হাজারের বেশি ভালুক নিধন

বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলাকে যুদ্ধাপরাধ বলল ইরান

দুই লাখ বাংলাদেশি নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

ইন্টারনেট-টিভি থেকে দূরে, ১০ সন্তানও কম—নিউইয়র্কের হাসিদিক ইহুদিদের অজানা জীবন

মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক থাকার আহ্বান

মায়ের পথেই ব্রিজিতের মেয়ে, ৪২-এ এসে ২২ বছরের তরুণের সঙ্গে প্রেম

কৌশলগত লক্ষ্য নিয়ে খুবই বিভ্রান্তিতে রয়েছে যুক্তরাষ্ট্র: বিশ্লেষক

ভবিষ্যতের কৌশলগত শক্তির ভিত্তি গুরুত্বপূর্ণ খনিজ, নিয়ন্ত্রণের অন্যতম হাতিয়ার