হোম > বিশ্ব

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৫০ অবৈধ অভিবাসী আটক

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: দ্য স্টার

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনবিরোধী অভিযানে বাংলাদেশিসহ ১৫০ বিদেশিকে আটক করা হয়েছে। বুধবার ভোরে কুয়ালালামপুরের সেলায়াংয়ের একটি অ্যাপার্টমেন্ট ব্লক এবং ওল্ড ক্লাং রোডের পাশে এ অভিযান চালানো হয়। খবর দ্য স্টারের।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশনস) দাতুক লোকমান এফেন্দি রামলি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫২ জন কর্মকর্তা মধ্যরাতে সেলায়ংয়ে অভিযান চালান। এ সময় ৭৯ জনকে আটক করা হয়।

আটককৃতদের বয়স ১৭ থেকে ৫৫ বছরের মধ্যে। তাদের বিরুদ্ধে বৈধ পাসপোর্ট ও কাজের পারমিট না থাকা এবং নির্ধারিত সময়ের বেশি অবস্থানের অভিযোগ আনা হয়েছে। আটকদের মধ্যে ৩৯ জন ইন্দোনেশিয়া, ২৫ জন বাংলাদেশ, ১০ জন নেপাল, ২ জন ভারত, ২ জন পাকিস্তান এবং ১ জন মিয়ানমারের নাগরিক।

রামলি বলেন, তারা বিভিন্ন কাজে নিযুক্ত ছিলেন, যার মধ্যে রয়েছে নিরাপত্তারক্ষী, খাবারের দোকানের সহকারী, লন্ড্রি কর্মী, পরিচারক এবং নির্মাণশ্রমিক।

দ্বিতীয় অভিযানটি হয় ওল্ড ক্লাং রোডের পাশে। এখানে চালানো অভিযানে আটক হন আরো ৭১ জন। এই অভিযানে ৭১ জন বিদেশিকে আটক করা হয়। তাদের মধ্যে ইন্দোনেশিয়ার ৩৩ জন পুরুষ ও ৩৩ জন নারী, মিয়ানমারের দুজন পুরুষ ও একজন নারী, একজন ভারতীয় পুরুষ এবং একজন পাকিস্তানি।

আরএ/এসআই

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ

চালকদের অ্যাকাউন্ট বন্ধ করায় উবারকে ৯৬ কোটি ডলার জরিমানা

ইরানে বিশাল নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি

ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে সুপারম্যান সেজে কিশোর

ইউক্রেনকে অস্ত্র সহায়তা নিয়ে ক্ষুব্ধ রাশিয়া, ব্রিটেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল মস্কো

মৃত্যুর ১৬ বছর পর উদ্ধার হয়েছিল যে ফার্স্টলেডির লাশ

জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

ইউক্রেন যুদ্ধ অবসানের পথে বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী

ওমান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় ইরানি মন্ত্রী

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দিচ্ছে ফ্রান্স