হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনায় ফেরার আহ্বান পোপ লিওর

আমার দেশ অনলাইন

ছবি: বিবিসি

যুদ্ধ শেষ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্তি আলোচনা অব্যাহত রখার আহ্বান জানিয়েছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও চতুর্দশ । তিনি বলেছেন, এই সংঘাত ‘ইরানের একটি বিশাল নিরীহ জনগোষ্ঠীকে দুর্ভোগে ফেলেছে’।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বহুল আলোচিত বিতর্কের পর তিনি এ মন্তব্য করলেন। ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইল সামরিক অভিযানের সমালোচনায় সরব ছিলেন পোপ, যার জবাবে ট্রাম্প সামাজিক মাধ্যমে দীর্ঘ আক্রমণাত্মক পোস্ট দেন।

চারটি আফ্রিকান দেশ সফর শেষে রোমে ফেরার পথে বিমানে তিনি বলেন, ‘আমি শান্তির জন্য সংলাপ অব্যাহত রাখার আহ্বান জানাই, যাতে সব পক্ষ শান্তি প্রতিষ্ঠায় সর্বাত্মক প্রচেষ্টা চালায়, যুদ্ধের হুমকি দূর করে এবং আন্তর্জাতিক আইনকে সম্মান করে।’

তিনি আরো বলেন, ‘একজন ধর্মযাজক হিসেবে আমি যুদ্ধের পক্ষে থাকতে পারি না। আমি সবাইকে ঘৃণা ও বিভাজনের সংস্কৃতি থেকে বের হয়ে শান্তির সংস্কৃতিতে ফেরার আহ্বান জানাই।’

সূত্র: বিবিসি

আরএ

তরুণদের শুধু সুযোগ নয়, সিদ্ধান্ত গ্রহণের টেবিলেও জায়গা দিতে হবে

এআইয়ের দ্রুত বিকাশের পক্ষে অবস্থান নিয়ে যা বললেন ট্রাম্প

প্রয়োজনীয় সহায়তা ও সুরক্ষার অভাবে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে

জাতিসংঘের ভাষণে ইরানকে ‌‘নরকে’ পাঠানোর হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

প্রায় ১০০ শতাংশ ভোট পেয়ে পঞ্চমবার চেচনিয়ার নেতা রমজান কাদিরভ

নতুন করে এবার যে দেশকে স্থায়ী সদস্য করার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

যুক্তরাষ্ট্র আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী: ট্রাম্প

গাজায় নেতানিয়াহু সরকারের গণহত্যার ক্ষত থাকবে প্রজন্মের পর প্রজন্ম

হরমুজ এখন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

যুদ্ধ শেষ করুনÑপুতিনকে ট্রাম্প