হোম > বিশ্ব

সামাজিকমাধ্যম টেলিগ্রাম নিষিদ্ধ করতে যাচ্ছে জর্ডান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

জাতীয় নিরাপত্তার স্বার্থে দেশটিতে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম অ্যাপ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে জর্ডান সরকার। জর্ডানের জননিরাপত্তা অধিদপ্তর জানিয়েছে, সমাজকে বিভিন্ন ধরনের হুমকি থেকে সুরক্ষিত রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এসব হুমকির মধ্যে রয়েছে উগ্রবাদ ও জঙ্গিবাদে দীক্ষিত করার অপচেষ্টা, যা সামাজিক নিরাপত্তা ও জাতীয় স্বার্থের জন্য হুমকিস্বরূপ। বিদ্যমান আইন অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গত মাসে দেশটিতে একটি গির্জায় বিরল এক প্রাণঘাতী হামলায় নয়জন নিহত হওয়ার পর এ সিদ্ধান্ত এলো। ওই হামলার জেরে প্রতিবেশী সিরিয়ায় বিমান হামলা চালায় জর্ডান। দেশটির দাবি, ওই হামলায় ইসলামিক স্টেটের (আইএস) ২০ সদস্য নিহত হয়েছেন।

এছাড়া গত ৫ নভেম্বর আম্মানে সন্ত্রাসী ছুরিকাঘাতের ঘটনায় দেশটির এক নিরাপত্তা কর্মকর্তা নিহত এবং অপর একজন আহত হন বলে জানায় জর্ডান।

কয়েক বছর ধরে ইসলামিক স্টেটের (আইএস) সদস্যরা বিভিন্ন বিবৃতি প্রচারের কাজে টেলিগ্রাম মেসেজিং অ্যাপ ব্যবহার করে আসছে। রাশিয়া থেকে নির্বাসিত পাভেল দুরভ এই অ্যাপটি তৈরি করেছিলেন।

সূত্র: দ্য টাইমস অব ইসরাইল

আরএ

যুক্তরাষ্ট্র-ইসরাইলের মতো রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ চালাচ্ছে না ইরান: বাঘাই

মুসলিমদের সামরিক শক্তি শত্রুর মনে ভীতি সৃষ্টির পর্যায়ে উন্নীত করতে হবে: আয়াতুল্লাহ শিরাজি

৯১ বছরের আওয়াদের কোরআন তেলাওয়াতে কাঁদলেন মন্ত্রীসহ দর্শকরা

আইআরজিসির সঙ্গে সম্পৃক্ততার দায়ে বাহরাইনে ৬৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

মুসলমানদের নিয়ে পশ্চিমা ধারণা বাস্তবতার সঙ্গে মেলে না: লরেন বুথ

বিমান চলাচলে নজিরবিহীন বিপর্যয় ঘিরে নতুন বিরোধের শঙ্কা যুক্তরাষ্ট্রে

ফিলিস্তিনি বংশোদ্ভূত আহমেদ তিবি ইসরাইলের ডেপুটি স্পিকার নির্বাচিত

মালয়েশিয়া থেকে ধারণা নিয়ে যুক্তরাজ্যে নতুন সুযোগ তৈরি করেন ফারাহ

মার্কিন অবরোধের মধ্যেও ইরানে ৬ মাসের খাদ্য মজুত

আন্তর্জাতিক মঞ্চে নিজের কর্তৃত্ব ফেরাতে চান ট্রাম্প