মার্কিন পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দেওয়ায় কানাডার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মার্কিন কৃষি পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের জন্য কানাডার সমালোচনা করে বলেন, ‘তারা বহু বছর ধরে আমাদের মহান কৃষকদের কাছ থেকে বিপুল পরিমাণ শুল্ক আদায় করেছে। আর নয়!!!’
যুক্তরাষ্ট্রের আরোপ করা নতুন শুল্কের জবাবে পাল্টা শুল্কারোপের ঘোষণা দিয়েছে কানাডা।
শনিবার রাজধানী অটোয়ায় কার্নি বলেন, ‘ওয়াশিংটন যা প্রস্তাব করেছে আমরা তা মেনে নিতে পারি না, আবার তারা যা চেয়েছে আমরা তাও দিতে পারব না। যুক্তরাষ্ট্রের ইস্পাত, দুগ্ধজাত ও ইলেকট্রনিকসসহ বিভিন্ন পণ্যে নতুন শুল্ক বসানো হবে। আগামী ৮ সেপ্টেম্বর থেকে এসব শুল্ক কার্যকর হবে।’
রোববার নিজ সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, ‘কানাডা রাষ্ট্র না হয়েই তার সুবিধাগুলো পেতে চায়!!!’
দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য বিরোধের মধ্যেই এই মন্তব্যগুলো এলো।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন এবং কানাডার অটোয়ার মধ্যকার শুল্ক সংক্রান্ত বাণিজ্যিক আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই ভেস্তে গেছে। এরপর কানাডিয়ান শ্রমিক, কৃষক, পরিবার এবং ব্যবসায়ীদের সুরক্ষায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ডলার বিনিময়ে ডলার’ ভিত্তিতে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন কার্নি।
সূত্র: আনাদোলু
আরএ