হোম > বিশ্ব

গাজায় হামাসের হামলায় ইসরাইলি ১৯ সেনা হতাহত

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

দক্ষিণ গাজায় হামাসের হামলায় ইসরাইলি ১৯ সেনা হতাহত হয়েছেন। দুটি ইসরাইলি সামরিক ইউনিটকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে বলে দাবি গোষ্ঠীটির সশস্ত্র শাখা আল-কাসসাম ব্রিগেডের।

গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে হামাস জানিয়েছে, পূর্ব রাফাহের আল-তান্নুর পাড়ায় ওমর ইবনে আব্দুল আজিজ মসজিদের কাছে যোদ্ধারা ৭ সেনার একটি ইসরাইলি বাহিনীর ওপর শক্তিশালী বিস্ফোরক দিয়ে হামলা চালায়। এতে সব সেনা নিহত হয়। একই পাড়ায় আল-ফিদাই জংশনের কাছে একটি বাড়ির ভেতরে ধ্বংস অভিযান চালানোর প্রস্তুতি নেয়ার সময় তারা ১২ জন সেনার একটি ইসরাইলি ইঞ্জিনিয়ারিং ইউনিটকে দুটি অ্যান্টি-পার্সোনেল এবং অ্যান্টি-আর্মর শেল দিয়ে হামলা চালিয়েছে।

হামাসের এই সশস্ত্র শাখা জানায়, বাড়ির ভেতরে বিস্ফোরণের কারণে বহু হতাহতের ঘটনা ঘটেছে এবং গোষ্ঠীটি মৃত ও আহতদের সরিয়ে নেয়ার জন্য ইসরাইলি হেলিকপ্টার অবতরণ করতে দেখেছে। পূর্ব রাফাহর আল-জেনিনা পাড়ায় ইসরাইলি সেনাদের সঙ্গে ‘তীব্র যুদ্ধ’ চলছে বলেও জানায় গোষ্ঠীটি। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরাইলি সেনাবাহিনী।

ইসরাইলি সামরিক বাহিনীর সর্বশেষ তথ্য অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে মোট ৮৫৪ জন ইসরাইলি সেনা নিহত হয়েছেন। এ সময়ের মধ্যে আহত ইসরাইলি সেনার সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৮৪৭ জনে।

সূত্র: মিডিল ইস্ট মনিটর

ইরানের তেল ক্রেতাদের নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

রাশিয়া-ইরানের তেলে দেওয়া ছাড় আর বাড়াচ্ছে না যুক্তরাষ্ট্র

লেবাননকে নিয়েই যুদ্ধবিরতি চুক্তি মানতে হবে যুক্তরাষ্ট্রকে: গালিবাফ

ইসরাইলের বিভিন্ন স্থাপনায় হামলার দাবি হিজবুল্লাহর

সংলাপ আয়োজনের জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানাল ইরান

ভোটে ভেস্তে গেল ডেমোক্র্যাটদের প্রস্তাব, যুদ্ধকেই সমর্থন রিপাবলিকানদের

ইরানকে চাপে রাখতে নতুন নিষেধাজ্ঞা জারি যুক্তরাষ্ট্রের

দক্ষিণ লেবাননে পাঁচ ইসরাইলি সেনা আহত

দক্ষিণ লেবাননে সংঘাত তীব্র, শহর দখলের আভাস দিলেন নেতানিয়াহু

নিরাপত্তা পরিষদে ইসরাইলের বিরুদ্ধে লেবাননের অভিযোগ