হোম > বিশ্ব

সীমান্তে আবারো সংঘাতে জড়াল পাকিস্তান-আফগানিস্তান

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

কয়েকদিন শান্ত থাকার পর সীমান্তে আবারো সংঘাতে জড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া সংঘাতে ইতোমধ্যে আফগান সেনাবাহিনীর ৪টি সীমান্ত পোস্ট এবং ৬টি ট্যাংক ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। খবর জিও নিউজের।

সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানায়, কুররাম জেলায় পাকিস্তানের সীমান্তবর্তী ঘাঁটিতে আফগান তালেবান এবং ফিতনা আল-খাওয়ারিজ বিনা উস্কানিতে গুলি চালিয়েছে। পাকিস্তানও পাল্টা আক্রমণ চালায়। সংঘর্ষে একাধিক তালেবান পোস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাকিস্তানের সেনাবাহিনীর সূত্র জিও নিউজকে জানিয়েছে, সংঘাত শুরুর মাত্র এক ঘণ্টার মধ্যে কুররম সীমান্তের ওপারে আফগানিস্তানের খোস্ট প্রদেশের শামশাদ সেনাপোস্ট ধ্বংস করে পাকিস্তানের সেনারা। এ সময় সেই পোস্টে থাকা আফগান সেনা ও টিটিপি যোদ্ধাদের মধ্যে কয়েক জন নিহত ও আহত হন, বাকিরা পালিয়ে যায়।

শামশাদ পোস্ট ধ্বংস করার পর একই প্রদেশের অপর সেনা পোস্ট নার্গসার ধ্বংস করে পাকিস্তান। এই পোস্টটিতে ট্যাংক মোতায়েন করেছিল আফগান সেনারা। পাক সেনাসূত্রে জানা গেছে, নার্গসার পোস্টে অন্তত ৪টি ট্যাংক ধ্বংস করা হয়েছে।

কুররাম সেক্টরে আরেকটি সংঘর্ষে, একটি চলমান ট্যাঙ্ককে সুনির্দিষ্টভাবে লক্ষ্য করে ধ্বংস করা হয়।

অভিযানের সময় ফিতনা-আল-খাওয়ারিজের প্রশিক্ষণ শিবির সম্পূর্ণরূপে ধ্বংস করা হয় বলে দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। শামশাদ পোস্টে তীব্র সংঘর্ষে আরেকটি ট্যাঙ্ক পোস্ট ধ্বংস করা হয়।

নিরাপত্তা সূত্রগুলি আরো নিশ্চিত করেছে যে আফগানিস্তানের খোস্ত প্রদেশের নার্গাসার পোস্টে আরেকটি ট্যাঙ্ক এর ক্রুসহ ধ্বংস করা হয়েছে।

পাকিস্তানের বাহিনী জানিয়েছে, তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দেশের সীমান্তের প্রতি ইঞ্চি রক্ষা করতে সক্ষম।

আরএ

ভোটে হেরে যাওয়ার শঙ্কায় নেতানিয়াহু

কট্টর ফিলিস্তিনপন্থি লুলার কাছে নির্বাচনে হেরে যুক্তরাষ্ট্রে পালাচ্ছেন বলসোনারো

হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে: সর্বোচ্চ নেতা

আরব অধ্যুষিত এলাকায় ভোটার উপস্থিতি বেশি, উদ্বিগ্ন নেতানিয়াহু

হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির

মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে ইরানে মক্কা জোটের চার সিদ্ধান্ত

ভারতের জেল থেকে একসঙ্গে পালাল ১৭ বন্দি

‘ভারতের ৫০ কিলোমিটার ভেতরে ঢুকে গেছে চীনা সেনা’

সৌদির দুই শহরে হঠাৎ জরুরি সতর্কতা

মুষলধারে বৃষ্টিতেও মসজিদুল হারামে নামাজ ও কাবা শরিফ তাওয়াফ অব্যাহত