হোম > বিশ্ব

হাসিনার প্রত্যর্পণ বিষয়ে স্পষ্ট বার্তা দিল ভারত

আমার দেশ অনলাইন

রণধীর জয়সওয়াল।

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধটি প্রচলিত নিয়ম বা প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারত। একই সঙ্গে ভ্রমণ নথিসহ কোনো নাগরিকের স্বেচ্ছায় দেশে ফেরার বিষয়টি প্রত্যর্পণ অনুরোধ থেকে সম্পূর্ণ পৃথক বলেও স্পষ্ট বার্তা দিয়েছে নয়াদিল্লি।

বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব কথা বলেন।

ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ ও স্বেচ্ছায় দেশে ফেরার প্রসঙ্গ টেনে রণধীর জয়সওয়াল বলেন, ‘প্রত্যর্পণ অনুরোধটি আমাদের প্রতিষ্ঠিত প্রক্রিয়া (প্রচলিত নিয়ম) অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে। তবে ভ্রমণ নথিসহ স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক কোনো নাগরিকের বিষয়টি প্রত্যর্পণ অনুরোধ থেকে পৃথক বিষয়।’

আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার কথিত প্রত্যাবর্তন নিয়ে ভারতের অবস্থান জানতে চাইলে মুখপাত্র বিষয়টিকে ঢাকা ও শেখ হাসিনার নিজস্ব বিষয় হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘এটি হাসিনা এবং বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়। আমাদের এর সাথে আর কিছু বলার নেই।’

এ ছাড়া ব্রিফিংয়ে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টিও উঠে আসে। রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনায় আমরা উদ্বিগ্ন। আমরা বাংলাদেশ সরকারকে এই ঘটনাগুলোর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানাচ্ছি।’

#ডব্লিউএ

১৪ দেশের ওপর নতুন শুল্ক, কানাডাকে কেন বাদ দিল ট্রাম্প প্রশাসন

বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে শুল্ক আরোপ

গাজায় বাস্তুচ্যুতদের তাবুতে ইসরাইলি বিমান হামলা, নিহত ২

বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপের উদ্যোগ ট্রাম্প প্রশাসনের

কূটনীতিতে আগ্রহী, তবে চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান

ফিলিস্তিনি ও মুসলমানদের ‘বর্বর’ ও ‘উষ্ট্রারোহী’ বললেন ইসরাইলি মন্ত্রী

হাসিনা এখন কোথায় আছেন, কেমন আছেন

ট্রাম্পের নিষেধাজ্ঞার মুখে আইসিসির পাশে জাপান

ভারতে হিন্দুত্ববাদীদের মবের পর এবার গির্জায় বুলডোজার চালাল প্রশাসন

এবার সাইয়েদের সঙ্গে বসবেন ট্রাম্প