হোম > বিশ্ব

মানসিক সমস্যায় হাজার হাজার ইসরাইলি সেনা, ৩৬ জনের আত্মহত্যা

গাজায় গণহত্যা

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

দুই বছর আগে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মানসিক রোগের চিকিৎসা নেয়া ইসরাইলি সেনার সংখ্যা দিন দিন বাড়ছে। ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগের উপ-প্রধান তামার শিমোনি জানিয়েছেন, ২০২৩ সালের ৭ অক্টোবর প্রায় ৬২ হাজার সেনার মানসিক রোগের চিকিৎসা দেয়া হয়েছে। এখন এ সংখ্যা বেড়ে প্রায় ৮৫ হাজারে পৌঁছেছে, যাকে অভূতপূর্ব বলে অভিহিত করেছেন তিনি। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

শিমোনি বলেন, ৭ অক্টোবরের ঘটনার সঙ্গে সম্পর্কিত এক-তৃতীয়াংশ ইসরাইলি সেনা মানসিক সমস্যার সম্মুখীন হয়েছেন। তিনি বলেন, একজন থেরাপিস্ট এখন ৭৫০ জন রোগীর চিকিৎসা করেন, কিছু কিছু ক্ষেত্রে আরো বেশি। যার ফলে দ্রুত চিকিৎসার প্রয়োজন এমন রোগী কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

নভেম্বরে সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ ইসরাইলে ‘ব্যাপক মানসিক সংকট’ সম্পর্কে সতর্ক করে বলেছে, প্রায় দুই মিলিয়ন মানুষের মানসিক স্বাস্থ্য সহায়তার প্রয়োজন, যার মধ্যে বিপুল সংখ্যক সেনাও রয়েছে।

ইসরাইলি গণমাধ্যম সামরিক বাহিনীর মধ্যে আত্মহত্যার সংখ্যা বৃদ্ধির খবরও জানিয়েছে। গত সপ্তাহে মানসিক চাপে আত্মহত্যা করেন এক সেনা।

অক্টোবরে প্রকাশিত ইসরাইলি সামরিক বাহিনীর তথ্য অনুসারে, সেনাবাহিনী ১৮ মাসে ২৭৯টি আত্মহত্যার চেষ্টা রেকর্ড করেছে, যার মধ্যে ৩৬ জনের মৃত্যু হয়।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইল গাজায় ৭০ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

আরএ

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন