হোম > বিশ্ব

তিব্বতে শক্তিশালী ভূমিকম্প, নিহত ৫৩

আন্তর্জাতিক ডেস্ক

তিব্বতের পৌরশহরের টংলাই এলাকায় বহু ঘরবাড়ি ভেঙে পড়েছে। ছবি: সিনহুয়া

চীনের তিব্বতের প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। গুরুত্বর আহত হয়েছেন আরও ৬২ জন। চীনের গণমাধ্যম সিনহুয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইউএসজিএস জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ১।

প্রতিবেদনে বলা হয়েছে, এ ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৫০ মাইল পশ্চিমে। ওই এলাকার নিকটবর্তী ড্যামাকসং কাউন্টির গেদার শহরে হতাহতের ঘটনাগুলো ঘটেছে।

ভূমিকম্পটি বাংলাদেশ, ভারত, ভুটানেও অনুভূত হয়েছে। নেপালেও ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার নেপালের স্থানীয় সময় সকাল ৬টা ৩৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।

মোদির আত্মবিশ্বাসী ভাবমূর্তিতে চিড় ধরাচ্ছে তরুণদের বিক্ষোভ

বার পরীক্ষায় ফেল করেছিলেন ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি

ইস্তাম্বুলে ৮০ বছরের মধ্যে ভয়াবহ বন্যা, নিহত ৪

স্পেনের অস্ত্র নিষেধাজ্ঞা সত্ত্বেও লাটভিয়াগামী সাঁজোয়া যানে ইসরাইলি অস্ত্র

গাম্বিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১২

‘প্ল্যান বি’ সাজাচ্ছে ককরোচ পার্টি, মোদিবিরোধী আন্দোলনে নতুন কৌশল

যুক্তরাষ্ট্রে মন্দিরে হামলার চেষ্টা ও ভারতীয়দের ওপর বর্ণবৈষম্য নিয়ে যা জানালেন জয়সোয়াল

ইউক্রেনকে নতুন ঋণ দিতে পারে ইউরোপীয় ইউনিয়ন

ইয়েমেনে রণক্ষেত্রে উত্তেজনার কেন্দ্রে তাইজ, শহরটি কেন এত গুরুত্বপূর্ণ

ভারতে আইসার নেত্রী নেহা বোরা কেন এত আলোচনায়