হোম > বিশ্ব

আর্জেন্টিনার নৌ ও বিমান বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ইরানের

আমার দেশ অনলাইন

আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা। ছবি: তাসনিম নিউজ

আর্জেন্টিনার নৌবাহিনী ও বিমান বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে ইরান। বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার পাল্টা পদক্ষেপ হিসেবে এ ঘোষণা দিল তেহরান।

বিবৃতিতে বলা হয়, আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে আর্জেন্টিনা আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি লঙ্ঘন করেছে এবং ইরানের বিরুদ্ধে শত্রুতামূলক পদক্ষেপ নিয়েছে। আইআরজিসি ইরানের নিয়মিত সশস্ত্র বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ বলেও উল্লেখ করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইরান জানায়, পারস্পরিক পদক্ষেপ গ্রহণের নীতি এবং ২০১৯ সালের একটি আইনের আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই আইনে বলা হয়েছে, যেসব দেশ কোনোভাবে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত অনুসরণ বা সমর্থন করবে, তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।

বিবৃতিতে আরো বলা হয়, এ সিদ্ধান্তের ফলে যেকোনো ধরনের পরিণতির দায়ভার আর্জেন্টিনা সরকারকেই বহন করতে হবে।

গত মার্চের শেষ দিকে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে আর্জেন্টিনা। দেশটির এ সিদ্ধান্তকে তাৎক্ষণিকভাবে স্বাগত জানান ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার।

আর্জেন্টিনার দাবি, লেবাননভিত্তিক সংগঠন হিজবুল্লাহকে আইআরজিসির সমর্থনের বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৯৯৪ সালে বুয়েন্স আয়ার্সে ইহুদি সম্প্রদায়ের এএমআইএ কমিউনিটি সেন্টারে বোমা হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করে আর্জেন্টিনা। ওই হামলায় ৮৫ জন নিহত হন।

এদিকে, আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলি সরকারের প্ররোচনায় আর্জেন্টিনা এ সিদ্ধান্ত নিয়েছে। তেহরান তখন এ পদক্ষেপকে ‘কৌশলগত ভুল ও ইরানি জাতির প্রতি ক্ষমার অযোগ্য অপমান’ বলে অভিহিত করেছিল।

সূত্র: আলজাজিরা

আরএ

গুপ্তচরবৃত্তির সন্দেহে যুক্তরাজ্যে মার্কিন সেনাসদস্য গ্রেপ্তার

যুদ্ধের মধ্যেও চিকিৎসক-প্রকৌশলী তৈরি হচ্ছে গাজায়, ধ্বংসস্তূপেই সমাবর্তন

ইয়েমেনে সৌদি জোট ও হুথিদের পাল্টাপাল্টি হামলা, ব্যাপক প্রাণহানির দাবি

বিয়ে ও মাতৃত্বকে অবহেলা করতে শিখিয়ে পুরো প্রজন্মকেই হতাশ করেছে নারীবাদ: পেট্রোনেলা ওয়াট

পাসপোর্টের আবেদন: হাসিনার ‘গেম প্ল্যান কী’

ডা. জাকির নায়েককে যেভাবে গড়ে তুলেছিলেন তার বাবা

হেগসেথকে পদত্যাগের আহ্বান আল-সাইয়েদের

আল-সাইয়েদ যা বলেন তা বিশ্বাস করেন এবং মন থেকেই বলেন: সারাহ জুকাকু

নির্বাসিত নেতাদের দেশে ফেরা ঘিরে যত নাটকীয় ঘটনা

গাজায় শিশুদের দুর্দশার মধ্য দিয়ে সৃষ্টিকর্তা পুরো বিশ্বকে বিবেকের প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছেন: জেমস টলারিকো