হোম > বিশ্ব

বিশ্ববাজারে কমল তেলের দাম

আল-জাজিরা

প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাতের মধ্যেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় সাড়ে ১২টা পর্যন্ত আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ৪৩ সেন্ট বা দশমিক ৪৫ শতাংশ কমেছে। এতে প্রতি ব্যারেল ব্রেন্টের দাম নেমে এসেছে ৯৫ দশমিক ২০ ডলারে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম প্রতি ব্যারেল ২৪ সেন্ট বা দশমিক ২৬ শতাংশ কমে ৯০ দশমিক ৭৭ ডলারে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্র–ইরান সংঘাতের ঝুঁকি এখনো রয়েছে। সংঘাত ছড়িয়ে পড়লে মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ ব্যাহত হতে পারে। এ আশঙ্কায় পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখছেন বিনিয়োগকারীরা।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের মধ্যে হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রণালির নাম পরিবর্তন করে নিজের নামে ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব দিয়েছেন।

গতকাল বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ প্রস্তাব দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টে ট্রাম্প লেখেন, হরমুজ প্রণালি এখন যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তাই এই প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ করা উচিত কি না, তা নিয়ে ভাবনাচিন্তা করা যেতে পারে।

এএম

ইতিহাসের সমাপ্তি ধারণাকে পুনর্বিবেচনা করছেন ফ্রান্সিস ফুকুয়ামা

জার্মানিতে উগ্র ডানপন্থীদের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে

দুর্লভ খনিজের জন্য চীনের ওপর নির্ভরশীল পশ্চিমা দেশগুলো

ইরানের শাসনব্যবস্থাকে উৎখাত করার অঙ্গীকার নেতানিয়াহুর

আপনি প্রেসিডেন্ট, উন্মাদ রাজা নন, ট্রাম্পকে মার্কিন সিনেটর

ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন মালয়েশিয়া ও ফিলিপাইনের আকাশ

কুয়েতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

ইরানে যেকোনো সময় হামলার হুমকি ট্রাম্পের

ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলার নিন্দা জাতিসংঘ মহাসচিবের

সৌদির তেলবাহী জাহাজে ইরানের হামলা, দুই নাবিক নিহত