হোম > বিশ্ব

সিরিয়ায় ১২ বছর পর দূতাবাস খুলল স্পেন

আন্তর্জাতিক ডেস্ক

এক যুগ পর সিরিয়ায় নতুন করে নিজেদের দূতাবাস খুলেছে স্পেন। বৃহস্পতিবার দামেস্কে নিজেদের দূতাবাস নতুন করে উদ্বোধন করেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে মানুয়েল আলবারেস।

উদ্বোধন অনুষ্ঠানে আলবারেস বলেন, ‘ব্যক্তিগতভাবে এখানে উপস্থিত হওয়া আমার জন্য সম্মানের বিষয়। আবার এখানে স্পেনের পতাকা উত্তোলন করা সিরিয়ার ভবিষ্যতের বিষয়ে আমাদের আশাবাদের চিহ্ন।’

সিরিয়াকে সব ধরনের সহায়তা দেওয়ার অঙ্গীকার করেন তিনি। তবে তার জন্য দেশটিকে শান্তিপূর্ণ থাকতে হবে বলে শর্ত দেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘আমাদের রেড লাইন রয়েছে। সিরিয়াকে অবশ্যই শান্তিপূর্ণ থাকতে হবে। দেশটিকে অন্তর্ভুক্তিমূলক হতে হবে। নারী ও জাতি-ধর্মীয় সংখ্যালঘুদের সব ধরনের অধিকার রক্ষা করতে হবে।’

এর আগে বুধবার প্রতিবেশী লেবানন সফরে যান আলবারেস। সেখানে দেশটির সামরিক বাহিনীর জন্য এক কোটি তিন লাখ ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করেন তিনি।

আরব বসন্তের প্রভাবে ২০১১ সালে সিরিয়ায় আসাদবিরোধী বিক্ষোভ শুরুর এক বছর পর দামেস্কে স্পেনের দূতাবাস বন্ধ করে দেওয়া হয়। ১৩ বছরের দীর্ঘ গৃহযুদ্ধের পর গত ডিসেম্বরে আসাদের পতনের জেরে নতুন করে এই দূতাবাস খুলে দেওয়া হলো।

হিজবুল্লাহ-সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার : মাচাদো

দুই সপ্তাহে ৪০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি ইরানের

দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক

হরমুজের ওপর সার্বভৌম অধিকার ছাড়বে না ইরান: গালিবাফ

ইসরাইলের গণহত্যায় যুক্তরাষ্ট্রের এক পয়সাও খরচ করা উচিত নয়

বৈঠকে বসতে ইরানের অস্বীকৃতি দরকষাকষির কৌশল: ভ্যান্স

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৯৪৩

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরাইলে মার্কিন নাগরিক গ্রেপ্তার

ভারতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৮, আহত ২২