হোম > বিশ্ব

ভারতীয় সেনাদের বোমা হামলায় পাঁচ মাওবাদী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

মাওবাদী বিদ্রোহীদের দমনে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। এরই অংশ হিসেবে ছত্তিশগড়ের বিজাপুর জেলার গভীর জঙ্গলে অভিযান চালায় তারা। দুপক্ষের বন্দুকযুদ্ধের ঘটনায় নিহত হয়েছেন পাঁচ মাওবাদী বিদ্রোহী। এসময় বিদ্রোহীদের ছোড়া বোমার আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। রোববার এএফপিকে এ কথা জানিয়েছেন পুলিশ ইন্সপেকটর জেনারেল পি. সুন্দররাজ।

পুলিশ জানিয়েছে, নিহত বিদ্রোহীদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন মহিলা রয়েছেন। ঘটনাস্থল থেকে গ্রেনেড লাঞ্চার ও রাইফেলসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এ মাসের শুরুতে ভারতীয় মাওবাদী বিদ্রোহীরা রাস্তার পাশে বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিরাপত্তাবাহিনীর ৯ সদস্যকে হত্যা করে। এছাড়া অন্য আরেকটি ঘটনায় বিজাপুর জেলার একটি বাড়িতে তৈরি ল্যান্ডমাইন বিস্ফোরণে দুই পুলিশ সদস্য আহত হন।

এদিকে সরকারি বাহিনী কয়েক দশক ধরে স্থায়ী বিদ্রোহীদের সংঘাত নিরসনে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালেই নিরাপত্তাবাহিনীর হাতে নিহত হয়েছে ২৮৭ বিদ্রোহী। আর বিদ্রোহীদের হাতে এ পর্যন্ত ১০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। বিদ্রোহীদের দাবি, তারা ভারতের সম্পদসমৃদ্ধ এই অঞ্চলটিতে প্রান্তিক আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছে। ‘নকশাল’ নামে পরিচিত বিদ্রোহীরা ১৯৬৭ সাল থেকে তাদের সশস্ত্র অভিযান শুরু করেছিল। এসব বিদ্রোহী চীনা বিপ্লবী নেতা মাও সেতুংয়ের অনুসারী।

গত বছর প্রায় এক হাজার সন্দেহভাজন নকশালবাদীকে গ্রেপ্তার করেছে নিরাপত্তাবাহিনী। আর আত্মসমর্পণ করেছে ৮৩৭ জন। অন্যদিকে ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে দেশ থেকে মাওবাদীদের নির্মূলের সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আসিয়ান শীর্ষ সম্মেলনে কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে

ট্রাম্প-পুতিন-শির বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে কী বার্তা দেবে

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ