হোম > বিশ্ব

স্পেনে তীব্র তাপপ্রবাহ, ১৬ দিনে ১১৪৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

স্পেনে চলতি গ্রীষ্মে অতিরিক্ত তাপপ্রবাহের কারণে ভয়াবহ পরিস্থিতি রূপ নিয়েছে। গত ১৬ দিনের মধ্যে ১,১৪৯ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। যা ৩ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে সংঘটিত হয়েছে।

স্পেনের কার্লোস তৃতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট এর সাম্প্রতিক প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মধ্যপাচ্যভিত্তিক গণমাধ্যম গালফ নিউজ

প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসে তীব্র তাপপ্রবাহে ১,০৬০ জনের মৃত্যু হয়েছিল। যা আগের বছরের তুলনায় ৫৭% বেশি।

স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, উচ্চ তাপমাত্রার কারণে বয়স্ক জনগণ, বিশেষ করে ৬৫ বছরের বেশি বয়সী ও নারী নাগরিকদের মধ্যে মৃত্যুর হার বেশি। তবে সরাসরি মৃত্যুর কারণ হিসেবে তাপমাত্রা উল্লেখ করা হয়নি।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই পরিস্থিতিকে “জরুরি জলবায়ু সংকট” বলে অভিহিত করেছেন এবং দেশের জলবায়ু নীতি দ্রুত পরিবর্তনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

তাপপ্রবাহের পাশাপাশি স্পেনের বিভিন্ন অঞ্চলে দাবানলও তীব্র আকার ধারণ করেছে। গালিসিয়া অঞ্চলে ৩৮২,০০০ হেক্টর বনভূমি পুড়ে গেছে এবং চারজনের মৃত্যু হয়েছে। ৩২ জনকে সন্দেহভাজন অগ্নিসংযোগকারী হিসেবে আটক করা হয়েছে এবং ৯৩ জনের বিরুদ্ধে তদন্ত চলছে।

জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের কারণে তাপপ্রবাহের তীব্রতা ও দীর্ঘস্থায়ীতার বৃদ্ধি পাচ্ছে। যা মানবস্বাস্থ্য ও পরিবেশের জন্য বিপজ্জনক। স্পেনের এই পরিস্থিতি অন্যান্য দেশগুলোর জন্যও সতর্কবার্তা হিসেবে বিবেচিত করা হচ্ছে।

ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান

গভীর রাতে মুসলিমদের ধরপাকড় করছে পশ্চিমবঙ্গের পুলিশ

সৌদির পাশে ‘কাঁধে কাঁধ মিলিয়ে’ দাঁড়িয়ে আছে পাকিস্তান: শাহবাজ শরিফ

ভারত ও পাকিস্তানি নৌবাহিনীর জাহাজের মধ্যে সংঘর্ষ

নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকিতে এআই পরাশক্তিগুলো, বাড়ছে শঙ্কা

যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্কের ঝুঁকিতে ভারত

জাতীয় প্রতিরক্ষার অন্যতম স্তম্ভ নিরাপদ ও বিশ্বস্ত যোগাযোগ

বিদেশি শ্রমের ওপর নির্ভরশীল মালয়েশিয়ার শ্রমবাজার

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

বন্যার গুজব মোকাবিলায় চীন ও নেপালের ভিন্ন কৌশল